অনলাইন ডেস্ক
২ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

নীলফামারীতে জামাতার প্রাইভেটকারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু

ছবি : সংগৃহীত
২১৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায় পারিবারিক বিরোধের জেরে জামাতার প্রাইভেটকারের ধাক্কায় ৬৫ বছর বয়সী এন্তাজুল হক মারা গেছেন। নিহত এন্তাজুল হক ওই গ্রামের আজগার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ইউনিয়নের পাগলাটারি গ্রামের আবু তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে পারিবারিক বিবাদ চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন।

শুক্রবার দুপুরে স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আবু তাহের। এ সময় শ্বশুর এন্তাজুল হক বাধা দেন। ঘটনার সময় তাহের জোরপূর্বক গাড়ি চালানোর চেষ্টা করলে এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

স্থানীয়রা উত্তেজনা ছড়িয়ে পড়লে জামাতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাইভেটকারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, জামাতা আবু তাহের সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। ঘটনার পর নিহতের মরদেহ বাড়ির সামনে মসজিদে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের কারণে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০