Alokito Janapad ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

৩৩

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশের সব মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের মহান বিজয় দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসাগুলোকে এসব কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এদিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশ নিতে উৎসাহিত করতে হবে। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রীড়া কর্মসূচির মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতা। পাশাপাশি ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদ্রাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে হবে।

অন্যদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

১

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

২

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ, শ্রমিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

৩

আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান

৪

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

৫

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৬

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস

৭

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল

৮

নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে?

৯

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

১০

কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প

১১

সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১২

দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো

১৩

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

১৪

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা

১৫

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৬

জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব?

১৭

মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা, চার দেশে সার্ভার পাঠানো বন্ধ করছে এনভিডিয়া

১৮

হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৯

আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

২০