Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করতে চায় সরকার

২৭

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যাত্রী ও পণ্য পরিবহনে গতি আনতে সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রণীত ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম, রামপুরা-ডেমরা, জয়দেবপুর-ময়মনসিংহ, গাবতলী-নবীনগর এবং রংপুর-বগুড়া সড়ক করিডোরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের মানচিত্র তৈরি করা হবে। যানবাহনের চাপ, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংযোগ বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। একই সঙ্গে সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্তবর্তী এলাকা ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ উন্নত করার লক্ষ্য রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিডের মাধ্যমে সব জেলাকে চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ শক্তিশালী করা হবে।

এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি পর্যায়ক্রমে সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনাও রয়েছে। প্রথম ছয় মাসে দুর্বল যোগাযোগব্যবস্থার এলাকাগুলো চিহ্নিত করা হবে। কৃষিপণ্য উৎপাদন অঞ্চল ও প্রত্যন্ত জনপদকে অগ্রাধিকার দিয়ে এক বছরের মধ্যে পাকাকরণ কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অতিরিক্ত ভারী যানবাহনের কারণে মহাসড়কের ক্ষতি কমাতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা হবে। এ জন্য ছয় মাসের মধ্যে জাতীয় নীতিমালা প্রণয়ন, এক বছরের মধ্যে নিয়ন্ত্রণ স্টেশন বাড়ানো এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ প্রয়োগব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

পাঁচ বছর মেয়াদি কর্মসূচিতে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রথম ছয় মাসে পরামর্শক নিয়োগ এবং এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় সম্ভাব্য করিডরগুলোর অগ্রাধিকার নির্ধারণ করা হবে। ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়, অর্থায়ন ও জমি অধিগ্রহণ গুরুত্বপূর্ণ হবে।

তবে পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান মনে করেন, এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে আগামী ২০ থেকে ৩০ বছরের পরিবহন চাহিদা মূল্যায়ন করা জরুরি। শুধু অবকাঠামো নির্মাণ করে যানজটের সমাধান সম্ভব নয়; গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনারও উন্নয়ন প্রয়োজন।

২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া এ কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, ভূমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, নির্মাণের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সূত্র:বাসস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কী কী অফার ও বোনাস পাবেন গ্রাহকরা?

১

দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করতে চায় সরকার

২

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

৩

মোবাইল ব্যাংকিংয়ে সহজ হলো প্রতিবন্ধী ভাতা উত্তোলন, জানুন পুরো নিয়ম

৪

পরীক্ষায় ২৭ শতাংশ খাদ্যপণ্যে অনিয়ম, দেশে বাজার থেকে প্রত্যাহার ৩৭টি

৫

মাসে ৫০০ টাকায় ব্রডব্যান্ড, নাকি মোবাইল ডাটা—কোনটি ভালো?

৬

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

৭

প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী

৮

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

৯

মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে

১০

ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

১১

সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ?

১২

২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন?

১৩

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ

১৪

ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

১৫

দেশজুড়ে ২৫০ টাকায় ৩০ দিনের ইন্টারনেট! সংযোগ নেবেন যেভাবে

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন যেমন থাকবে আবহাওয়া

১৭

সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট কী? মাসে ৩৯৯ টাকায় সংযোগ পাবেন যেভাবে

১৮

আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি

১৯

নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না

২০