Advertisement
Alokito Janapad ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

৩৬

গোপালগঞ্জে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) প্রায় ১ লাখ ৭০ হাজার হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে এসব হিসাব বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এতে টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনার পর এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হিসাবগুলো কত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর থেকে এসব হিসাবের মাধ্যমে টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না অনেক গ্রাহক। এতে ব্যক্তিগত লেনদেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম।

রোববার সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে গ্রাহকদের ফিরে যেতে দেখা গেছে। লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন তাঁরা। হঠাৎ হিসাব বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের আলিম পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তন করল মাদ্রাসা শিক্ষা বোর্ড

১

গোপালগঞ্জের কারণে ১৯ রুটে বাস চলাচলে পরিবর্তন

২

সাইবার হামলায় বন্ধ যুক্তরাজ্যের অনলাইন পেনশন সেবা

৩

ইরানের মুদ্রায় রেকর্ড পতন, এক ডলারের দাম ৩০ লাখ রিয়াল

৪

এনআইডি সংশোধনের নতুন নিয়ম, বয়স পরিবর্তন ও আবেদন পদ্ধতি

৫

৬৪ জেলায় বাংলালিংক Wi-Fi Calling, কীভাবে চালু করবেন?

৬

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

৭

১৬ বছরেই এনআইডি পাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

৮

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, ‘কানি’ নিয়ে কী জানা যাচ্ছে

৯

নতুন প্রযুক্তিতে বদলাচ্ছে বাজাজ ডমিনার ৪০০, থাকছে ৩৪৯ সিসির ইঞ্জিন

১০

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের চুক্তি

১১

মধ্যপ্রাচ্যের পর আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

১২

সাংবাদিকের নিরাপত্তা কি আজও উপেক্ষিত? রাজৈরে সাংবাদিক নাদিরের ওপর হামলা আমাদের কী বার্তা দেয়?

১৩

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৭০ ছাড়াল

১৪

কোন সিমের নেটওয়ার্ক সবচেয়ে দুর্বল? বিটিআরসির রিপোর্টে উঠে এলো চমকপ্রদ তথ্য!

১৫

জিপি সিমে চালু হলো Google Pay রিচার্জ সুবিধা এক ক্লিকেই মিলবে ব্যালেন্স

১৬

মদিনাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণে আহত বহু যাত্রী

১৭

জেলা থেকে জেলায় ফ্রিজ-মোটরসাইকেল পাঠানোর নতুন সুযোগ ডাক বিভাগে

১৮

মোটরসাইকেল কিনলেই দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট ফ্রি!

১৯

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: জামায়াত আমির

২০