কে এম সাইফুর রহমান | গোপালগঞ্জ
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবর

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের বড়বাজার সহ বিভিন্ন দোকানপাট মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা টাস্কফোর্সের নেতৃত্ব দিয়ে এ সময় তিনি বড় বাজারের বিভিন্ন দোকানপাট সরেজমিনে পরিদর্শন করেন এবং দোকান মালিকদেরকে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা না করার আহ্বান জানান। বাজার মনিটরিং কার্যক্রমে সরাসরি এমপি’র উপস্থিতি যা রীতিমতো গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে অবাক করার মতো বিষয়। এমপির উপস্থিতি ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কেননা গোপালগঞ্জে এবারই প্রথম নির্বাচিত কোন সংসদ সদস্য সরাসরি বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নিলেন। সাধারণ ক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের নিকট নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানান। বাজার তদারকি কার্যক্রমে একটি দোকানে ক্রয় ভাউচার দেখাতে না পারায় কৃষি বিপণন আইনে উক্ত দোকান মালিককে নগদ এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভবিষ্যতেও জেলা সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানীশংকৈলে পিআইও’র দাপট, ইউপি সদস্যকে হুমকির অভিযোগ

মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধ শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে খানসামায় আঙ্গারপাড়া ও খামারপাড়া ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুর আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা

মাহে রমজানে দেশবাসীকে জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান

আশুলিয়ায় চিকিৎসরের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের বার্তা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবর

১০

মাদারগঞ্জে শ্বশুরকে পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকুরি করছেন মৌসুমী

১১

রংপুরে ‘সিটি ঘি’ কারখানায় অভিযান: ৫ মণ নকল ঘি উদ্ধার

১২

রাজৈরের সেনখালিতে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তারেক রহমানের হৃদয়ছোঁয়া মুহূর্ত: “তুই নূর না?”

১৪

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

১৫

কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

১৬

কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

১৭

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৮

শাকিব খানের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার গুঞ্জন মিথ্যা, বললেন নির্মাতা আজমান রুশো

১৯

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা

২০