রাজৈর, মাদারীপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১০ জন

রাজৈরের সেনখালিতে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড

৪৭৮

মাদারীপুরের রাজৈর উপজেলার সেনখালি এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও খাল ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টার দিকে তথ্যের ভিত্তিতে সেনখালি এলাকায় অভিযান চালান রাজৈর উপজেলা প্রশাসন। অভিযানে গিয়ে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা এবং খাল ভরাটের প্রমাণ পাওয়া যায়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই অভিযুক্তকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও জলাধার রক্ষায় অবৈধ মাটি কাটা ও খাল ভরাটের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

২

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

৪

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

৫

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

৭

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

৮

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৯

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১০

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১১

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১২

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৩

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

১৪

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

১৫

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১৬

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১৭

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১৮

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৯

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

২০