মোঃ কামাল হোসেন | নরসিংদী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৫ জন

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধ শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী

৩০৩

নরসিংদীর শিবপুর ইটাখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল মাস্টার (৭৫) অবসরপ্রাপ্ত শিক্ষক এর দুই পায়ের রগ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কেটে ফেলেছে ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রতিপক্ষ স্বপন গংরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ ভূমিদস্যু সন্ত্রাসী ও দলিল লেখক স্বপন মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী। শুক্রবার রাতে‌ শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর মোল্লাকান্দা মোগল বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগল এর ছেলে।
তিনি শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকা ইনটেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।আহত আবু ছাঈদ মোগল এর মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগল গং দের সঙ্গে আমাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে আমাদের জমিতে গেলে স্বপন মোগল এসে বাঁধা দিয়ে তাকে মারধর করতে থাকে।পরে লিপির ডাক চিৎকারে তার বাবা ঘটনাস্থলে এলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে কুপিয়ে তার বাবার দুই পা কেটে ফেলে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ ভূমিদস্য ও সন্ত্রাসী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন,জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলার নং ১২ তাং ২০/০২/২০২৬ ইং। অদ্য রবিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন, শিবপুর হবে একটি বসবাস যোগ্য এলাকা এখানে সন্ত্রাস ও মাদকের কোন স্থান হবে না, কোন অপরাধি ছাড় পাবে না, সে যদি আমার ভাই হয়ে থাকে তাকে ও ছাড় দেওয়া হবে না। আমি সরজমিনে পরিদর্শন করে দেখলাম এবং বুঝলাম অপরাধীরা ছাড় পাবে না ইনশাল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০