অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

খালেদা জিয়ার জানাজায় যে জিনিস বহন করা যাবে না

ছবি : সংগৃহীত
১৩৩

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনের সময়সূচি সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে আনতে পারবেন না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণের প্রবেশ সেখানে সীমিত থাকবে।

পরিকল্পনা অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজার দিন বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০