অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রীতে পরিণত হয়েছিলেন: নূরুল কবীর

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রীতে পরিণত হয়েছিলেন: নূরুল কবীর
বক্তব্য রাখছেন নূরুল কবীর। ছবি : সংগৃহীত
২০৩

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি মানুষ ও দেশের প্রকৃত নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নূরুল কবীর বলেন, খালেদা জিয়া দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নেত্রীতে পরিণত হয়েছিলেন। তার মৃত্যুর পর লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণই তার প্রমাণ।

তিনি আরও বলেন, একজন মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে বৈশিষ্ট্য তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে, তা হলো তার রুচিশীলতা, সংযম ও পরিমিতিবোধ। দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন শালীনতা ও সহনশীলতার ঘাটতি স্পষ্ট ছিল, তখনও তিনি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউ এজ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে নিজে ও তার পরিবার নানা আঘাত ও কষ্টের শিকার হলেও খালেদা জিয়া কখনো প্রকাশ্যে নিজের বেদনা, ক্ষোভ কিংবা নিন্দামূলক বক্তব্য তুলে ধরেননি। একজন রাজনীতিক হিসেবে তার এই আত্মসংযম ও আত্মমর্যাদা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা।

তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন মত ও আদর্শ থাকতে পারে। তবে সংযম, শালীনতা ও আত্মমর্যাদার চর্চা যেকোনো রাজনৈতিক সংস্কৃতির জন্য অপরিহার্য, বিশেষ করে আজকের অসহিষ্ণুতার সময়ে।

খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ টেনে নূরুল কবীর বলেন, সেদিন বিশাল জনসমাবেশে বিএনপির এক নেতা জনগণের সামনে অঙ্গীকার করেছিলেন যে, দলটির রাজনীতি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করেই পরিচালিত হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০