Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

৩১

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সায়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কুরআন হাতে শপথ নিতে যাচ্ছেন। মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নেতা শপথ অনুষ্ঠানে কোন কুরআন ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুরআন অথবা মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণে থাকা একটি প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি বিবেচনা করছেন তিনি।

গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় গণমাধ্যম এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান এল-সায়েদ। তিনি বলেন, শপথ গ্রহণের সময় সম্ভবত পবিত্র কুরআন ব্যবহার করবেন। তবে কোন সংস্করণটি বেছে নেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এল-সায়েদের বিবেচনায় থাকা প্রথম কুরআনটি যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। ঐতিহাসিক এই কুরআনটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন তাঁর আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় ব্যবহার করেছিলেন। কিথ এলিসন ছিলেন মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য।

অন্য বিকল্প হিসেবে রয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে সংরক্ষিত একটি প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি। সাক্ষাৎকারে এল-সায়েদ জানান, এটি মিশিগান অঙ্গরাজ্যের প্রথম দিককার কুরআনের সংগ্রহগুলোর একটি এবং বেশ প্রাচীন। এ কারণে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটিও তাঁর পছন্দের তালিকায় রয়েছে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আবদুল এল-সায়েদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তাঁর এই শপথ অনুষ্ঠান দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।

সাক্ষাৎকারে শপথের ধর্মীয় ও সাংবিধানিক দিক নিয়েও কথা বলেন এল-সায়েদ। তাঁর বক্তব্য অনুযায়ী, শপথ গ্রহণের সময় কুরআন ব্যবহার করলেও আনুগত্যের অঙ্গীকার থাকবে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি। তিনি বলেন, একজন ব্যক্তি কীভাবে প্রার্থনা করেন বা কোন ধর্মগ্রন্থ ব্যবহার করেন, সেটি নয়; বরং যুক্তরাষ্ট্রের সংবিধানই তাঁকে নির্বাচনে অংশ নেওয়া এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অধিকার দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সিনেটে ধর্মগ্রন্থ হাতে শপথ গ্রহণের ক্ষেত্রে বাইবেল ব্যবহার করার প্রচলন থাকলেও এটি বাধ্যতামূলক নয়। এর আগে কিথ এলিসন কুরআন ব্যবহার করে শপথ গ্রহণের মাধ্যমে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এবার এল-সায়েদের সম্ভাব্য কুরআন হাতে শপথ গ্রহণ সেই ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

**সূত্র:** এনপিআর, শিয়া ওয়েভস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন ফরম কোথায় পাওয়া যায়? অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র

১

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটির মালিক এখন হৃদয়-লিটন

২

এআই দিয়ে নকল করে জাতীয় পরীক্ষায় প্রথম, ধরা পড়লেন যেভাবে

৩

হরমুজে নৌমাইনে আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ, আগুন

৪

আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রস্তুতি, এখনই আইএমইআই যাচাই করবেন যেভাবে

৫

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৬

ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস

৭

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধা

৮

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

৯

বর্জ্য থেকেও সোনা ফলে: রায়পুরে নারিকেলের ছোবড়ায় শতাধিক পরিবারের সচ্ছলতা

১০

প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করবেন যেভাবে, অনলাইনে তালিকা ও আবেদন যাচাই

১১

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

১২

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১৩

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট

১৪

ইরানে হামলা না বাড়াতে সৌদি-উপসাগরীয় দেশগুলোর অনুরোধ: ট্রাম্প

১৫

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, ইসির সতর্কবার্তা

১৬

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

১৭

কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতিতে আসছে পরিবর্তন, উদ্যোগ ইউজিসির

১৮

এবার ব্রাজিল-পর্তুগালকে ছাড়িয়ে গেল মরক্কো

১৯

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাড়াতে মাউশির নতুন নির্দেশনা

২০