অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

আগামীকাল জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে

ছবি : সংগৃহীত
৯৬

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ১১৪ অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ আগামীকাল রবিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে উত্তোলন করা হবে। এরপর ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ যথাযথ প্রক্রিয়ায় পুনঃদাফন করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার সকাল থেকে সিআইডি সেখানে কাজ শুরু করবে। মরদেহ উত্তোলনের আগে কবরস্থানে সংবাদ ব্রিফিং করবেন সিআইডির প্রধান। এতে ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং ফরেনসিক কনসালট্যান্ট উপস্থিত থাকবেন।

জানা গেছে, শহীদদের কবরস্থল সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষ মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে রাখা হয়েছে। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানিয়েছেন, মরদেহ উত্তোলনের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। কবরস্থলে ইতিমধ্যেই তাঁবু স্থাপন করা হয়েছে।

মরদেহ উত্তোলনের নির্দেশ গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দিয়েছেন, পুলিশের আবেদনক্রমে। আবেদনটি করেছিলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১১

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৪

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৫

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৬

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৯

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

২০