রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

রংপুরে সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ

রংপুরে সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ
২৩

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের মাঝে আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির এই অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি জানান, অসচ্ছল ও দুস্থ সাংবাদিক এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে প্রবীণ সাংবাদিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান। তিনি বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো. রমিজ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিকের মাঝে ১১ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান এবং সাংবাদিকদের ৯৪ জন মেধাবী সন্তানের মাঝে ১৫ লাখ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা

বিএমইউজে রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুরে সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ

পীরগঞ্জে ১৩০টি মাদরাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

হরিপুরে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা ঝুঁকিতে

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

ঈদের আগে ত্বকের যত্ন: উজ্জ্বল ত্বক পেতে করণীয়

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে ঝড়ের পূর্বাভাস

১০

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘মায়াকান্না’ বন্ধের আহ্বান আজাদ মজুমদারের

১১

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

১২

ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: দাবি ট্রাম্পের

১৩

“তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী”

১৪

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

১৬

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের, সিরিজে সমতা

১৭

গাড়িওয়ালা: মানবিক সংগ্রাম ও স্বপ্নের চলচ্চিত্র

১৮

দেশভাগের ট্র্যাজেডি ও মানবিক সংকট—আকরাম খানের ‘খাঁচা’

১৯

বিচ্ছেদের নদী, স্মৃতির ঘাট: আশুতোষ সুজনের ‘দেশান্তর’

২০