সৈকত মন্ডল বাগেরহাট প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৫ জন

চিতলমারীতে সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন নিয়ামত আলী খান

চিতলমারীতে সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন নিয়ামত আলী খান
১৩৬

 

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক সংগ্রামী ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নিয়ামত আলী খান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সংগঠনের রাজনীতিতে সক্রিয় থাকা নিয়ামত আলী খান বর্তমানে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের নেতাকর্মীদের মতে, দুঃসময়ে তিনি সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্থানীয় নেতারা জানাচ্ছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মসূচি পরিচালনা, নেতাকর্মীদের পাশে থাকা এবং দলীয় কার্যালয়ের কার্যক্রম সচল রাখতে অবদান রেখেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি নম্র আচরণ, সততা ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত।

নিয়ামত আলী খান বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। যদি সদর ইউনিয়নের সম্মানিত জনগণ আমাকে সুযোগ দেন, তাহলে এই ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের সেবায় নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।”

স্থানীয়রা মনে করছেন, তাঁর প্রার্থিতা সদর ইউনিয়নের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০