
এর আগে একই দিন বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এ হামলা চালান।
এ সময় তাঁরা সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, হামলার আগেই বাড়িতে অবস্থানরত সংসদ সদস্যের স্বজনেরা নিরাপদে বের হয়ে যান।
মন্তব্য করুন