আলোকিত ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কিশোরীলাল রায় চৌধুরী। ছবি : সংগৃহীত
৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ ১৯ নভেম্বর। ১৮৪৮ সালের এই দিনে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম জগন্নাথ রায় চৌধুরী। ১৯২৫ সালের ৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

কিশোরীলাল রায় চৌধুরীর নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁর উদ্যোগ, আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার পথ তৈরি করে। সেই ধারাবাহিকতার মধ্য দিয়েই বিকশিত হয়েছে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক ও ব্রজসুন্দর কৈত্র ঢাকায় ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়লে কিশোরীলাল রায় চৌধুরী এর দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্কুলটি আরমানিটোলা থেকে বর্তমান ক্যাম্পাস এলাকায় স্থানান্তর করেন এবং তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নাম অনুসারে এর নামকরণ করেন ‘জগন্নাথ স্কুল’।

শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রসারেও তাঁর আগ্রহ ছিল। ১৮৮৭ সালে ঢাকার বাংলাবাজারে নিজের নামে প্রতিষ্ঠা করেন ‘কিশোরীলাল জুবিলী হাইস্কুল’। একই বছর রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রতিষ্ঠা করেন ‘ডায়মন্ড জুবিলী থিয়েটার’। পরবর্তী সময়ে থিয়েটারটি বিক্রি হয়ে সেখানে লায়ন্স সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সিনেমা হলটির অস্তিত্ব নেই।

জগন্নাথ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও কিশোরীলাল রায় চৌধুরীর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর উদ্যোগে ১৮৮৪ সালে ‘জগন্নাথ স্কুল’ দ্বিতীয় শ্রেণির কলেজে উন্নীত হয়। পরবর্তী সময়ে ১৯০৮ সালে প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণির কলেজের মর্যাদা লাভ করে। ধীরে ধীরে এটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে।

দীর্ঘ পথপরিক্রমায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি সরকারি কলেজে রূপান্তরিত হয়। এরপর ২০০৫ সালে জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এভাবেই কিশোরীলাল রায় চৌধুরীর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিকশিত শিক্ষাপ্রতিষ্ঠানটি আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।

শিক্ষা বিস্তারে অবদানের পাশাপাশি জনহিতকর কর্মকাণ্ডেও কিশোরীলাল রায় চৌধুরীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মানিকগঞ্জের বালিয়াটিতে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর এসব অবদান তাঁকে স্থানীয় ইতিহাসে একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় করে রেখেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে কিশোরীলাল রায় চৌধুরীর নাম তাই আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১

বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা: প্রকৃত আর্থিক ক্ষতির হিসাব কতটা নির্ভরযোগ্য?

২

অস্ট্রেলিয়ার ছাড়পত্র, দক্ষিণ আফ্রিকা সফরেই ফিরতে পারেন নাহিদ রানা

৩

গাড়ির ডিকিতে রাখা যায় হোন্ডার ইলেকট্রিক স্কুটার

৪

পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, কমেছে যানবাহনের সংখ্যা

৫

কোন ধাপে কোন উপজেলা ও ইউপিতে নির্বাচন হবে তালিকা দিল ইসি

৬

ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

৭

টানা ৯ ম্যাচে জয়হীন বাংলাদেশ, কোথায় হারিয়ে গেল জয়ের ছন্দ?

৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ

৯

লর্ডসে নেপালের মুখোমুখি বাংলাদেশ, অপেক্ষায় ঐতিহাসিক টি-টোয়েন্টি

১০

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার দুই ধরনের নোট

১২

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টেস্ট খরচ (সরকারি নির্ধারিত ফি)

১৩

ভাইরাল হেলমেট ভিডিও নিয়ে সতর্কবার্তা, যা বলছে ফ্যাক্ট-চেক

১৪

স্বজনকে বিদায় দিতে ট্রেনে উঠে ১৪০ কিমি পথ, গুনতে হলো জরিমানা

১৫

বড় লিড নিয়েও শেষ রক্ষা হলো না, দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১৬

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

১৭

নগদ এজেন্টে প্রতি ১ হাজার টাকায় কত কমিশন? ক্যাশ ইন ও ক্যাশ আউটের হিসাব জানুন

১৮

ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরিবর্তন নেই, বহাল হাইকোর্টের আদেশ

১৯

কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে নতুন যেসব সুবিধা

২০