Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

পশ্চিম তীরে ১১ নতুন বসতি, যুক্ত হবে ৮৯৫টি আবাসন ইউনিট

২১

অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইল। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে নতুন করে ৮৯৫টি আবাসন ইউনিট যুক্ত হবে। পাশাপাশি কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তরের উদ্যোগও রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাগুলোতে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতিগুলোর সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সেবা ও অবকাঠামো বাড়ানো।

পরিকল্পনাগুলো পশ্চিম তীরের কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেহ ও হেবরন এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন বসতি ব্লকও পরিকল্পনার আওতায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় পরিকল্পনাটি কালকিলিয়া এলাকার কাফর কাদ্দুম গ্রামের ফিলিস্তিনিদের জমিতে নির্মিত কেদুমিম বসতিকে ঘিরে। সেখানে নতুন করে ২৮৮টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। রামাল্লাহর কাছাকাছি তালমোন বসতিতে আরও ২০০টি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া হেবরনের বেইত হাগাই বসতিতে ২২৫টি এবং নাবলুসের কাছে এলন মোরেহ বসতিতে ৮৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাকি ইউনিটগুলো অন্যান্য বসতি সম্প্রসারণের পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবেও পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই বলে উল্লেখ করা হয়েছে। নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ও বসতির ওপর চাপ আরও বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা, ওয়াফা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গাড়ি নাকি রিকন্ডিশন্ড গাড়ি কোনটি কেনা বেশি লাভজনক?

১

সাফ ফাইনালের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, খেলা রাত সাড়ে ৮টায়

২

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিয়ে বিতর্কে শাকিব খান

৩

Xiaomi 18: ১০০ ওয়াট চার্জিংসহ আসছে নতুন ফ্ল্যাগশিপ?

৪

একসময় বিশ্বের শীর্ষ ধনী, এখন বিল গেটসের অবস্থান কত?

৫

ন্যাটোর সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রশ্ন যুক্তরাষ্ট্রের

৬

ঢাবিতে মাস্টার্স স্কলারশিপ ও নতুন কোর্স চালুর উদ্যোগ নিতে চায় এডিবি

৭

পশ্চিম তীরে ১১ নতুন বসতি, যুক্ত হবে ৮৯৫টি আবাসন ইউনিট

৮

পাকিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ১৬, প্রাণ গেল ২ সেনার

৯

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাঁচ নেতা

১০

ইলেকট্রিক গাড়ি কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

১১

“আমি ঠিক হলে নেতাকর্মীরা ঠিক হবে না কেন?” দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি হুইপ নিজানের

১২

মাঠে হারের হতাশা, রাফিনিয়া ও কোচের লাল কার্ডে উত্তপ্ত ব্রাজিল

১৩

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরায়েলে টিকে যেতে পারে উগ্র ডানপন্থি নীতি

১৪

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইরান

১৫

ইরানে হামলার সম্ভাবনা নিয়ে আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

১৬

হিরোকে পেছনে ফেলে শীর্ষে হোন্ডা, টানা চার মাস ধরে বাজারে এগিয়ে

১৭

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

১৮

বক্সায় স্থানান্তরের পর বাঘিনীর তিন ভ্রূণ নষ্ট, প্রশ্ন পুনর্বাসন নিয়ে

১৯

নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ আইজেনকোটের

২০