Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

২৩

সরকারি চাকরিজীবীদের পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণে নতুন বিধান যুক্ত করে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ সংশোধন করেছে সরকার। সংশোধিত আদেশ অনুযায়ী, বিদ্যমান পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। এ ছাড়া অবসর-উত্তর ছুটি ভোগরত কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও আনুতোষিক নির্ধারণের নিয়মও স্পষ্ট করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে গত বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

পেনশন বাড়ল কতটা

সংশোধিত আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যারা মাসিক নিট পেনশন ও পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁদের ৩০ জুন পর্যন্ত পাওয়া নিট পেনশনের ভিত্তিতে নতুন পেনশন নির্ধারণ করা হবে।

যাঁরা সর্বনিম্ন থেকে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পেতেন, তাঁদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। এতে তাঁদের নতুন নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা হবে।

যাঁদের নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাঁদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ। এ ক্ষেত্রে নতুন নিট পেনশন সর্বনিম্ন ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা নির্ধারিত হবে।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬৫ শতাংশ। এতে তাঁদের নতুন নিট পেনশন সর্বনিম্ন ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা হবে।

এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬০ শতাংশ। তাঁদের নতুন নিট পেনশন সর্বনিম্ন ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, যাঁদের নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাঁদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ। এ ক্ষেত্রে নতুন নিট পেনশন সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হবে।

তবে বিদ্যমান পেনশনভোগীদের মধ্যে যাঁরা ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তাঁরা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। এ ছাড়া ভগ্নাংশযুক্ত নিট পেনশনের পরিমাণ পরবর্তী পূর্ণসংখ্যায় রূপান্তর করে হিসাব করতে হবে।

অবসর-উত্তর ছুটি ও লাম্পগ্র্যান্টের নিয়ম

প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি ভোগরত কর্মচারীদের জন্যও নতুন বিধান যুক্ত করা হয়েছে। যাঁদের অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই বা তার আগে শুরু হয়ে চলমান রয়েছে, তাঁরা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন ও ভাতাদি পাবেন। তবে অবসর-উত্তর ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী।

অন্যদিকে, যাঁরা ২ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তাঁরা ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ছুটিকালীন বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক পাবেন।

লাম্পগ্র্যান্টের ক্ষেত্রেও অবসর-উত্তর ছুটি শুরুর তারিখ অনুযায়ী নিয়ম নির্ধারণ করা হয়েছে। যাঁদের চাকরি শেষ হয়েছে ৩০ জুন এবং অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে ১ জুলাই, তাঁরা ছুটি প্রাপ্যতা সাপেক্ষে ২০১৫ সালের স্কেলে অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

আর যাঁদের অবসর-উত্তর ছুটি ২ জুলাই বা তার পরে শুরু হয়েছে, তাঁরা ২০২৬ সালের স্কেলে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কোনো কর্মচারী কম মূল বেতন পেলেও তাঁর নিট পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে হিসাব করা হবে। প্রাপ্য আনুতোষিক ও লাম্পগ্র্যান্টের সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধযোগ্য হবে।

পেনশন পুনর্নির্ধারণ ও পারিবারিক পেনশন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ জারির তারিখ পর্যন্ত কারও নিট পেনশন, আনুতোষিক বা ছুটি নগদায়নের দাবি যদি ২০১৫ সালের স্কেলে নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে তা আবার পুনর্নির্ধারণ করতে হবে।

নতুন করে হিসাব করার পর অতিরিক্ত কোনো অর্থ পাওনা হলে তা পরিশোধ করা হবে।

এ ছাড়া কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশন ও উৎসব ভাতাকে ভিত্তি ধরে বিধি অনুযায়ী আনুপাতিক হারে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তা বণ্টন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর

১

আজ মাঠে নামছে জাপান ও ব্রাজিল, খেলা শুরু কখন?

২

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

৩

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

৪

মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৫

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে

৬

বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র

৭

মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন?

৮

ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন

৯

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ

১০

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

১১

মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস

১২

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

১৩

তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১

১৪

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

১৫

১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন

১৬

সাগরে লঘুচাপ সৃষ্টি, আগামী দুই দিন আবহাওয়া যেমন থাকবে

১৭

রমজানের আগে নতুন টিসিবি ডিলার নিয়োগ, ঘরে বসেই করা যাবে আবেদন

১৮

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্ন বুনছে চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল

১৯

লক্ষ্মীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার

২০