Alokito Janapad ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই ভারতের ভাবনা

২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান দিল্লির জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ সফল না হওয়ায় বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছেন ভারতের নীতিনির্ধারকদের একটি অংশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক সরকারপ্রধানকে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে এসব নথি পাওয়ার অধিকার রয়েছে তাঁর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনা নিয়েও অতীতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছিল দিল্লি। তবে নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে বাংলাদেশে তাঁর প্রত্যাবর্তন এবং বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি ভারতের নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের দুটি প্রধান প্রত্যাশা রয়েছে। প্রথমত, তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফিরিয়ে নেওয়া হোক। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন।

এ ক্ষেত্রে বাংলাদেশ চাইলে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে ফিরিয়ে নিতে পারে। বিকল্প হিসেবে সীমান্তের কোনো নির্ধারিত স্থানেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন। এ ধরনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় প্রত্যাশাটি শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া নিয়ে। ভারত চায়, তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা হোক এবং জুলাইয়ের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলায় নতুন করে ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া অনুসরণ করা হোক।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ উঠুক, তা চায় না দিল্লি। এ কারণে বিষয়টি নিয়ে ভারত সরকার প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত জেনেশুনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না। বরং তিনি যেন নতুন করে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান, সেটিই দিল্লির প্রত্যাশা। বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক সংবাদমাধ্যমের পর্যবেক্ষণের মধ্যেও থাকুক বলে মনে করছে ভারত।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব বিষয় নিয়ে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে ভারতের এই প্রত্যাশাগুলো বাংলাদেশ সরকার গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন তাই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু হয়ে রয়েছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলেকট্রিক গাড়ি কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

১

“আমি ঠিক হলে নেতাকর্মীরা ঠিক হবে না কেন?” দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি হুইপ নিজানের

২

মাঠে হারের হতাশা, রাফিনিয়া ও কোচের লাল কার্ডে উত্তপ্ত ব্রাজিল

৩

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরায়েলে টিকে যেতে পারে উগ্র ডানপন্থি নীতি

৪

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইরান

৫

ইরানে হামলার সম্ভাবনা নিয়ে আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

৬

হিরোকে পেছনে ফেলে শীর্ষে হোন্ডা, টানা চার মাস ধরে বাজারে এগিয়ে

৭

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

৮

বক্সায় স্থানান্তরের পর বাঘিনীর তিন ভ্রূণ নষ্ট, প্রশ্ন পুনর্বাসন নিয়ে

৯

নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ আইজেনকোটের

১০

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

১১

মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা

১২

আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু

১৩

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

১৪

ঢাবিতে যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ, ব্যক্তি ও গাড়িতে তল্লাশির নির্দেশ

১৫

২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

১৬

চর্যাপদ থেকে আধুনিক কবিতা বাংলা কাব্যের দীর্ঘ অভিযাত্রা

১৭

চীনে ট্রাম্প-পুতিন-শি বৈঠক আগামী বৃহস্পতিবার, আলোচনায় ইরান

১৮

হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে দুই তেলবাহী জাহাজ

১৯

মোংলায় জলবায়ু ন্যায্যতার সংহতি সমাবেশ, ঋণ নয় অনুদানের দাবি

২০