Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, জানালেন অর্থমন্ত্রী

২৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রতিষ্ঠানটিকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিগগিরই এ সিদ্ধান্ত আইনি ভিত্তি পাবে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে এনবিআরের শুল্ক ও কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন সেটিকে আইনি রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব নিকট ভবিষ্যতে দৃশ্যমান হবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়; বরং একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচি। এ কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে সরকারের ওয়ার্কিং গ্রুপ আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি এবং সুনির্দিষ্ট রূপরেখা পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।

তিনি জানান, আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও আশাবাদী অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন। অর্থনীতির বিভিন্ন সূচকে ধীরে ধীরে উন্নতি হবে, তবে এসব উদ্যোগের সুফল পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন, যে দামে বিক্রি হচ্ছে

১

পানি সংকট কাটাতে বরেন্দ্র অঞ্চলে সরকারের মহাপরিকল্পনা

২

পেট্রোল বোমায় পুড়ল এমপি নুসরাতের বাড়ি, মারা গেছে আদরের তারা

৩

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

৪

নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৫

শীত আসার আগেই ঠোঁট ফেটে রক্ত, প্রতিকার হবে যেসব উপায়ে

৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

৭

এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, জানালেন অর্থমন্ত্রী

৮

আবারও লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

৯

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগ সরকারের

১০

তারেক রহমানকে ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা

১৩

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

১৪

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

১৫

হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

১৬

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

১৭

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে

১৮

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

১৯

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

২০