Alokito Janapad ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

দৌলতপুরে দু’টি বাড়িতে পাওয়া গেল কাফনের কাপড়, হুমকির চিরকুটসহ অন্যান্য সামগ্রী

৩

কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামের পৃথক দু'টি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক হুমকির চিরকুট রেখে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলে তাঁদের কপালে দুঃখ আছে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে ঘটনাটি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী দু'জন হলেন—

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনি (৪০)।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিট থেকে রাত ৩টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা বাচ্চু মালিথার বাড়ির প্রধান ফটকের সামনে একটি লাল রঙের শপিং ব্যাগ রেখে যায়। ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে ব্যাগটি দেখতে পান তিনি। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি সাদা কাগজের চিরকুট পাওয়া যায়।

ওই চিরকুটে লেখা ছিল, বাচ্চু জীবনে তুই কি খেয়েছিস, না খেয়েছিস ; ভালো করে খেয়ে নিস। (১০-১২) দিনের মধ্যে তোর কপালে দুঃখ আছে।’

অন্যদিকে, একই রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে রাত ৩টা ২০ মিনিটের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা মনি ডাক্তারের বাড়ির আঙিনায় চুলার পাশে আরেকটি লাল রঙের শপিং ব্যাগ রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ব্যাগটি দেখতে পেয়ে খুললে এর ভেতরে কাফনের কাপড়, এক প্যাকেট আগরবাতি, একটি গাওয়া সাবান, এক বোতল গোলাপজল ও একটি সাদা কাগজের চিরকুট পান।

ওই চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই জীবনে আপনি কী খেয়েছেন, না খেয়েছেন, ভালো করে খেয়ে নিয়েন। দশ-বারো দিনের মধ্যে ভালো করে খেয়ে নিয়েন, আপনার কপালে দুঃখ আছে।’

এ বিষয়ে ভুক্তভোগী মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান। কে বা কারা এসব রেখে গেছে, সে বিষয়ে তিনি এখনই বিস্তারিত কিছু বলতে চাননি।

ঘটনার পর ভুক্তভোগী দুজনই দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। এর মধ্যে মনিরুজ্জামানের জিডি নম্বর ৬৬৩ এবং বাচ্চু মালিথার জিডি নম্বর ৬৬৪। উভয় জিডি ১১ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

একই গ্রামের দুটি বাড়িতে প্রায় একই সময়ে একই ধরনের সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় এর পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি তারা শুনেছেন। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা

১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

২

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

৩

হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

৪

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

৫

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে

৬

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

৭

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

৮

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে যে ৫ দেশ

৯

নেতানিয়াহুর মতো চেহারা, তেহরানে দোকান বয়কটের মুখে ইরানি ব্যবসায়ী

১০

চবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষা হবে নতুন সূচিতে

১১

নতুন হামলা হলে দূরবর্তী মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করবে ইরান

১২

‘নাস্তিক হলে বিয়ে কেন?’ সমালোচকদের প্রশ্নের জবাব পারশার

১৩

আমলের বিনিময়ে কি মানুষ জান্নাত পাবে, কী বলেছে কোরআন-হাদিস?

১৪

বেরোবির এমসিজে উৎসবে আসছেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন

১৫

ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় রহস্যময় অস্ত্র, বাড়ছে কৌতূহল

১৬

টায়ারে নাইট্রোজেন নাকি সাধারণ বাতাস, কোনটি বেশি ভালো?

১৭

দৌলতপুরে দু’টি বাড়িতে পাওয়া গেল কাফনের কাপড়, হুমকির চিরকুটসহ অন্যান্য সামগ্রী

১৮

ভারতের ভিসায় বড় সংস্কার, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় নতুন সুবিধা

১৯

আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ কারিনাকে

২০