কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

দুদকের মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল কারাগারে

দুদকের মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল কারাগারে
৬৮

 

গোপালগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার চিশতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ। তিনি জানান, দিদারুল ইসলামের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত দিদারুল ইসলাম হাওলাদার বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী হিসেবে কর্মরত। তিনি কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এস্কেন্দার হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারিক আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, দিদারুল ইসলাম ২০১১ সালে পরিবেশ অধিদপ্তরে যোগ দেন। পরবর্তীতে তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সম্পদের হিসাব জমা দেন এবং ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদ বিবরণী দাখিল করেন।

তার দাখিল করা তথ্যে ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার সম্পদের তথ্য উল্লেখ থাকলেও, দুদকের অনুসন্ধানে মোট ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের প্রমাণ পাওয়া যায়। এতে দেখা যায়, তিনি প্রায় ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন।

দুদকের তদন্তে এই তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় ঈদুল ফিতর: রাষ্ট্রপতি

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুদকের মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল কারাগারে

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, নীরব প্রশাসন

অভিনেতা শামস সুমন আর নেই: এক নীরব প্রস্থান

গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিত্রা নদীর পারে: নদী, ইতিহাস ও মানুষের গল্প

১০

ইসরায়েল দাবি করলো ইরানের নিরাপত্তা প্রধানের হত্যার

১১

মাদারীপুরে দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫, প্রাইভেটকারে বেঁচে গেলো পরিবার

১২

পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

বেনাপোলের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুস ছামাদ

১৪

ওড়াকান্দি বারুনী স্নান উৎসব ২০২৬: দশলক্ষাধিক মতুয়া ভক্তের মিলন মেলা

১৫

শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী – আপিল বিভাগ সিদ্ধান্ত

১৬

মৃত্তিকা মায়া: গ্রামীণ জীবন ও লোকশিল্পের এক নান্দনিক চলচ্চিত্র পাঠ

১৭

লালসালু চলচ্চিত্র: ধর্ম, সমাজ ও প্রতারণার এক গভীর শিল্পিত উপস্থাপন

১৮

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

১৯

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

২০