মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী
২৮

নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেছেন, শিবপুরে কোনো চাঁদাবাজ, মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৩ মার্চ ২০২৬) নরসিংদী জেলা আইনজীবী সমিতির ভবনে শিবপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবপুর জনকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ইফতার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য মোয়াজ্জেম হোসেন খান, ফজলুল হক লিটন, ডা. মোস্তফা তপন, এইচ এম কামরুল ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সচিব লোকমান হোসেন, নায়েব আলীম উদ্দিন, আহমুদুল কবির ভূঁইয়া, সমাজসেবক মাইনুল ইসলাম, যৌথ কবরস্থান কমিটির সভাপতি মান্নান সরকার এবং সিফাত হোসেন সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, “আমি এখন শিবপুরের সকল মানুষের প্রতিনিধি। তাদের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। শিবপুর থেকে মাদক ও চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করতে আমি কঠোর অবস্থান নিয়েছি। অপরাধীদের সঙ্গে কোনো আপোষ হবে না।”

তিনি আরও বলেন, শিবপুরের সার্বিক উন্নয়নের জন্য কাজ চলছে। এলাকায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এছাড়া তিনি বলেন, শিবপুরের রাস্তাঘাটের অবস্থা উন্নয়নের জন্য পর্যায়ক্রমে কাজ করা হবে।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্তিকা মায়া: গ্রামীণ জীবন ও লোকশিল্পের এক নান্দনিক চলচ্চিত্র পাঠ

লালসালু চলচ্চিত্র: ধর্ম, সমাজ ও প্রতারণার এক গভীর শিল্পিত উপস্থাপন

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা

বিএমইউজে রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুরে সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ

পীরগঞ্জে ১৩০টি মাদরাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

হরিপুরে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা ঝুঁকিতে

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

১০

ঈদের আগে ত্বকের যত্ন: উজ্জ্বল ত্বক পেতে করণীয়

১১

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে ঝড়ের পূর্বাভাস

১২

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘মায়াকান্না’ বন্ধের আহ্বান আজাদ মজুমদারের

১৩

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

১৪

ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: দাবি ট্রাম্পের

১৫

“তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী”

১৬

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

১৮

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের, সিরিজে সমতা

১৯

গাড়িওয়ালা: মানবিক সংগ্রাম ও স্বপ্নের চলচ্চিত্র

২০