বাদশাহ মিয়া । মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৫ জন

মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা

মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা
১৪৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর সন্ধানী মাঠে নারায়নপুর গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবক আলহাজ শাজেদুর রহমান মুরাদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সভাটি সঞ্চালনা করেন মিলু তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, সমাজসেবক জামাল মোল্লা, এলান মুন্সি, ইউপি সদস্য হুসাইন আহমেদ কবির, সাবেক ইউপি সদস্য চান মিয়া মাতুব্বর, মাদকবিরোধী আন্দোলনের উদ্যোক্তা নজরুল ইসলাম, সোহেল তালুকদার, মোজা তালুকদার ও ইলিয়াছ মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদক প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নারায়নপুর গ্রামের বাসিন্দা হেমায়েতকে সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার হতে হয়। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনার পর থেকেই মাদকবিরোধী আন্দোলনে সোচ্চার হয়ে ওঠেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা ঝুঁকিতে

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

ঈদের আগে ত্বকের যত্ন: উজ্জ্বল ত্বক পেতে করণীয়

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে ঝড়ের পূর্বাভাস

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘মায়াকান্না’ বন্ধের আহ্বান আজাদ মজুমদারের

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: দাবি ট্রাম্পের

“তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী”

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

১০

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের, সিরিজে সমতা

১১

গাড়িওয়ালা: মানবিক সংগ্রাম ও স্বপ্নের চলচ্চিত্র

১২

দেশভাগের ট্র্যাজেডি ও মানবিক সংকট—আকরাম খানের ‘খাঁচা’

১৩

বিচ্ছেদের নদী, স্মৃতির ঘাট: আশুতোষ সুজনের ‘দেশান্তর’

১৪

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

১৫

গোপালগঞ্জে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

১৬

শ্যামপুরে সরকারি নিয়ম অমান্য করে ওএমএস ডিলারের নামে চাল-আটা কালোবাজারির অভিযোগ

১৭

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৮

কয়রায় সড়ক দুর্ঘটনায় নববধুসহ ১২ জন নিহত

১৯

ভারতে পাচারের সময় যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

২০