রিয়াজুল হক সাগর, রংপুর
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯১ জন

রংপুরে ‘সিটি ঘি’ কারখানায় অভিযান: ৫ মণ নকল ঘি উদ্ধার

রংপুরে ‘সিটি ঘি’ কারখানায় অভিযান: ৫ মণ নকল ঘি উদ্ধার
২২৯

রংপুর নগরীতে ‘সিটি ঘি’ নামে পরিচালিত একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ মণ নকল ঘি উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় কারখানার উদ্যোক্তা মাইদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। এর আগে দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে দামোদরপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মাইদুল ইসলাম নকল ঘি তৈরির কারখানা স্থাপন করেন। সেখানে কোনো দুগ্ধজাত উপাদান ব্যবহার না করে ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে ‘সিটি ঘি’ নামে পণ্য তৈরি করা হতো। পরে তা রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নকল ঘির উৎপাদন বাড়ানো হয়েছিল বলে জানায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল ঘি, খালি কৌটা, সিলিং মেশিন এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নকল ঘি উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১০

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১১

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১২

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১৩

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৪

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৫

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৭

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

২০