মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২৫ জন

মাদারগঞ্জে ৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী একজন

১৮৬৩

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭১নং গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণসহ অবকাঠোগত সুযোগ-সুবিধার কোনো ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাব ও শিক্ষা উপকরণ যথাযথ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যায়লটিতে প্রাক-প্রাথমিকে একজন শিক্ষার্থী উপস্থিত হলেও প্রথম ও দ্বিতীয় কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। এ প্রতিবেদক দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। অথচ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে বিদ্যালয়টিতে ভর্তি রয়েছে ৬০ জন শিক্ষার্থী।
এ বিষয়ে বিদ্যালটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা পারভীন বলেন, মাদ্রাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তিনি জানান, অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিন পরির্দশন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০