ওবায়দুর রহমান সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

তানোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তানোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবি : আলোকিত জনপদ
১৮২

তানোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, তানোর পৌর বিএনপি ও মুন্ডুমালা পৌর বিএনপির যৌথ আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, যিনি বলেন, “বেগম জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী দলের কর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে।

তিনি সারাজীবন গনতন্ত্র ও মানুষের অধিকারের জন্য আপোষ করেননি। তার আদর্শ বুকে ধারণ করে গনতন্ত্রের পথে এগোতে হবে। বেগম জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের নেত্রী।শরীফ উদ্দিন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের স্মৃতি চারণ করে বলেন,১৯৯১ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

এলাকার রাস্তা, ব্রিজ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন। আগামীতে এই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য দলমত নির্বিশেষে সকলের সহায়তা কামনা করেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন,জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, যুব, ছাত্র ও মহিলা দলের নেতাকর্মী, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।

মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, প্রয়াত শীশ মোহাম্মদ ও প্রয়াত এমরান আলী মোল্লার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।এর আগে সকাল ১১ টায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এর তত্ত্বাবধানে দলীয় কার্যালয়ে হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতমের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০