মাদারীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

রাজৈরে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

২৪৪

“যুব সমাজের মাঝে বেশি বেশি প্রচারণা বাড়াতে হবে, যাতে অভিবাসনে অনিয়মিত উপায় না গ্রহণ করে””

দক্ষতা নিয়ে যাবো বিদেশ , রেমিটেন্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১৮ ডিসেম্বর বৃহস্পতিবার) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলায় পালিত হলো ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫’। এ উপলক্ষে রাজৈর উপজেলা প্রশাসন এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো মাহফুজুল হক।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো মাহফুজুল হক বলেন, ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকার এরই মধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসীর অধিকার নিশ্চিত করনে তিনি সেবা প্রদানকারী বিভিন্ন অধিদপ্তর এবং ব্যাংক কর্মকর্তাদের প্রবাসীদের পাশে দাড়ানোর আহবান জানান। যুব সমাজের মাঝে বেশী বেশী প্রচারণার তাগিদ জানিয়ে তিনি বলেন, তারা যেন অভিবাসনে অবৈধ পন্থা গ্রহন না করেন সেইসঙ্গে তিনি ব্র‍্যাক কে আহবান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ অভিবাসন প্রচার যেন বেশী করে করা হয়।’ প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও “ইম্প্রুভড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২ )প্রকল্প “দেশব্যাপী অভিবাসীদের উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে তারও প্রশংসা করেন উপজেলা নির্বাহী অফিসার।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো আসাদুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা সাজ্জাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলসান আরা। এছাড়াও উপস্থিত আমগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সরকার, লুন্দি সরকারি কলজের ইংরেজি বিভাগের প্রধান ও প্রবাস বন্ধু ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও যোগাযোগ সম্পাদক মো শাওন করিম ও আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত।
বিদেশ ফেরত নারী-পুরুষ, ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা ও অন্যান্য এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।

রাজৈর উপজেলা অফিস প্রাঙ্গণে ‘জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করে র‍্যালি করা হয়।
পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের কনফারেন্স কক্ষে একটি আলোচনা সভায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রাজৈর প্রোগ্রাম অর্গানাইজার মো জালাল শেখ তিনি তার বক্তব্যে বলেন, ‘ দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ স্লোগানের অংশ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রবাসীর অধিকার নিশ্চিত করন এবং তাদের পুনরেকত্রীকরণে ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর প্রত্যাশা-২ প্রকল্প সর্বদাই কাজ করে যাচ্ছে। প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদান করার পাশাপাশি তিনি ব্র‍্যাকের বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এসব কাজে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন রাজৈর এবং অন্যান্য অধিদপ্তর কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি লিটারে ৭০ কিমি মাইলেজ! কেন এত জনপ্রিয় Hero Splendor?

১

মাত্র ১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট চালু করবেন যেভাবে

২

দেশ পত্রিকার সম্পাদকের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির পুলিশ

৩

গ্রামাঞ্চলে কোন সিমের নেটওয়ার্ক ভালো জানবেন যেভাবে

৪

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কতটা নিরাপদ?

৫

বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে, আসছে সুপার এআই

৬

হোয়াটসঅ্যাপে সালাম পাঠালে কি সালামের সওয়াব পাওয়া যায়?

৭

গোপালগঞ্জ এড়িয়ে নতুন পথে চলবে ট্রেন, সময়সূচি প্রকাশ

৮

আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৯

নারীদের পর্দা করে স্কুটি চালালে কি গুনাহ হবে? জেনে নিন ইসলামি শরিয়ত কী বলে

১০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

১১

টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ওয়ানডে সিরিজে কি কাটবে অপেক্ষার অবসান?

১২

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, সেখানে গোপন সভা করেন সাবেক এমপি রণজিৎ সরকার

১৩

কারিগরি শিক্ষায় বড় উদ্যোগ, ৯ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা

১৪

বাইকের ১০ বছরের ট্যাক্স টোকেন শেষ হলে কীভাবে নবায়ন করবেন?

১৫

ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দল

১৬

বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

১৭

ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?

১৮

সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ

১৯

জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

২০