Alokito Janapad ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

গোপালগঞ্জ এড়িয়ে নতুন পথে চলবে ট্রেন, সময়সূচি প্রকাশ

৪৫

গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খুলনা-ঢাকা রুটের আন্তনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের চলাচলপথ পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি এখন থেকে খুলনা-পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী হয়ে ঢাকা যাতায়াত করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকল্প পথেই চলবে ট্রেনটি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে বিকল্প রুটে ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়। একই দিন পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, সামগ্রিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে খুলনা ও ঢাকার মধ্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পাশাপাশি টিকিট ফেরত দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

এ অবস্থায় খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল রাখা, রাজস্ব ক্ষতি কমানো এবং ট্রেনের কোচ ও অন্যান্য সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জাহানাবাদ এক্সপ্রেসের বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে দুপুর ১২টা ২৪ মিনিটে। সেখানে এক মিনিট বিরতির পর দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে।

অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। সেখানে ১০ মিনিট বিরতির পর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে।

বিকল্প রুটে খুলনা থেকে ছেড়ে ট্রেনটি দৌলতপুর, দৌলতপুর কলেজ, ফুলতলা, বেজেরডাঙ্গা, নওয়াপাড়া, চেঙ্গুটিয়া, সিঙ্গিয়া, রূপদিয়া, যশোর, যশোর ক্যান্টনমেন্ট, মেহেরুল্লানগর, বারোবাজার, মোবারকগঞ্জ, সুন্দরপুর, কোটচাঁদপুর, সাফদারপুর, আনসারবাড়িয়া, উথলী, দর্শনা হল্ট, দর্শনা জংশন, জয়রামপুর, চুয়াডাঙ্গা, মোমিনপুর, মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা, হালসা ও পোড়াদহ জংশনে থামবে।

এরপর জগতি, কুষ্টিয়া কোর্ট, কুষ্টিয়া, চড়াইকোল, কুমারখালী, খোকসা, মাছপাড়া, পাংশা, কালুখালী জংশন, বেলগাছি, সূর্যনগর, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ, অম্বিকাপুর, ফরিদপুর, সরকারি রাজেন্দ্র কলেজ, বাখুন্ডা, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ভাঙ্গা জংশন, শিবচর, পাঁচ্চর, মাওয়া, শ্রীনগর, নিমতলী, কেরানীগঞ্জ ও গেন্ডারিয়া হয়ে ঢাকায় পৌঁছাবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, ট্রেনটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা করা যাবে। বিকল্প রুটে চলাচলের সময় নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে।

নতুন এ ব্যবস্থায় খুলনা ও যশোরের পাশাপাশি কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন এলাকার যাত্রীরা ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন যোগাযোগের সুযোগ পাবেন। বিশেষ করে কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চলের যাত্রীদের জন্য এটি নতুন রেলসেবা হিসেবে যুক্ত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কতটা নিরাপদ?

১

বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে, আসছে সুপার এআই

২

হোয়াটসঅ্যাপে সালাম পাঠালে কি সালামের সওয়াব পাওয়া যায়?

৩

গোপালগঞ্জ এড়িয়ে নতুন পথে চলবে ট্রেন, সময়সূচি প্রকাশ

৪

আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

নারীদের পর্দা করে স্কুটি চালালে কি গুনাহ হবে? জেনে নিন ইসলামি শরিয়ত কী বলে

৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

৭

টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ওয়ানডে সিরিজে কি কাটবে অপেক্ষার অবসান?

৮

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, সেখানে গোপন সভা করেন সাবেক এমপি রণজিৎ সরকার

৯

কারিগরি শিক্ষায় বড় উদ্যোগ, ৯ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা

১০

বাইকের ১০ বছরের ট্যাক্স টোকেন শেষ হলে কীভাবে নবায়ন করবেন?

১১

ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দল

১২

বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

১৩

ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?

১৪

সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ

১৫

জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

১৬

২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?

১৭

স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

ডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুন

১৯

GPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো?

২০