অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

৩৫ ফুট গভীর গর্তে একাধিকবার ক্যামেরা নামানো হলেও শিশুটিকে দেখা যায়নি

রাজশাহীতে গর্তে পড়ে যাওয়া শিশুটির উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত
১৫২

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি সেমি ডিপ নলকূপের প্রায় ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কয়েকবার ক্যামেরা নামানো হলেও শিশুটির কোনো চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস প্রথমবার গর্তে ক্যামেরা পাঠায়। কিন্তু ওপর থেকে ধসে পড়া মাটি ও খড়ের কারণে ভেতরটা স্পষ্ট দেখা না যাওয়ায় শিশুকে দেখা যায়নি। রাত ১০টার দিকে দ্বিতীয়বার ক্যামেরা নামিয়েও একই ফল পাওয়া যায়—সাজিদকে দেখা যায়নি।

শিশুটির মা রুনা খাতুন জানান, বেলা একটার দিকে দুই সন্তানকে নিয়ে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন তিনি। হঠাৎ ‘মা’ বলে ডাক শুনে পিছনে ফিরে তাকান, কিন্তু তখন সাজিদ আর পাশে নেই—গর্তের ভেতর থেকেই ডাক দিচ্ছিল। খড়ের নিচে লুকানো গর্তটি বুঝতে না পেরে সেখানেই পড়ে যায় শিশু সাজিদ। কিছু সময় পর তার ডাক ক্ষীণ হয়ে আসে এবং পরে পুরোপুরি থেমে যায়।

খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন, যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে বলে জানায় প্রশাসন। সেখানে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সরঞ্জাম। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গর্তে আলো ও বাতাস সরবরাহ করে শিশুটিকে জীবিত উদ্ধারে কাজ করছে।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমি ডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্ত খনন করেছিলেন। কিন্তু পানি না পাওয়ায় কাজটি অসমাপ্ত রেখে দেওয়া হয়, আর বিপজ্জনক গর্তটি খোলা অবস্থায় পড়ে থাকে। অবহেলার সেই ফাঁদেই আজ জীবন সংকটে পড়েছে ছোট্ট সাজিদ। মা খড় তুলতে মাঠে গেলে খেলতে থাকা সাজিদ হঠাৎ গর্তে পড়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও তাকে তুলতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তানোর, রাজশাহী সদর ও চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, যেন শিশুটি বেঁচে থাকার শক্তি ধরে রাখতে পারে।

রাত ১১টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, “উদ্ধার অভিযান চলছে। ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা করছি। তবে সে জীবিত আছে কি না—সে বিষয়ে সন্দেহ রয়েছে। আশা করছি দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। তিনি জানান, “আমরা সবাই প্রার্থনা করছি, শিশুটি যেন নিরাপদে মায়ের কাছে ফিরে আসে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০