রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯২ জন

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

২৪৬

রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় চোলাই মদ তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।

পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পারুল ইউনিয়নের শরীফ সুন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকার মৃত আফতার আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৭)-এর বাড়ি থেকে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার একেএম মহিব্বুল ইসলাম জানান, অভিযানকালে মো. মোমিন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬৮ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তবে চোলাই মদ প্রস্তুতকারী সাইদুল ইসলাম (৩৭) ও তার সহযোগী অজ্ঞাত আরও ২/৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮শত টাকা। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে এবং মাদকদ্রব্য ধ্বংস করা হবে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন,ইদানীং আমাদের এলাকায় গাঁজা, ইয়াবা ও চোলাই মদের বিক্রি এবং মাদকসেবীর সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। এর আগেও স্থানীয়দের সহযোগিতায় একাধিকবার চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত মোমিন মিয়া ও পলাতক সাইদুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে পীরগাছা ও আশপাশের উপজেলায় চোলাই মদ তৈরি ও সরবরাহ করে আসছিল। বিভিন্ন দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা বিষয়টি জেনেও নীরব ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০