অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯ জন

তপশিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন প্রসঙ্গে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
১০৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে তফসিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। আবার কিছু সংবাদমাধ্যম ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ উল্লেখ করছে।

এদিকে, আগামী রোববার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বৈঠকে বসবে। তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে, যেখানে ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের সময় চাওয়া হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১০

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১১

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১২

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৫

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৬

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৭

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৮

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৯

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০