Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

জার্মানির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পারমাণবিক সংঘাতের শঙ্কা

১৭

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতে জার্মানি কীভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। প্যারিসের আশঙ্কা, প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ার কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলেও মস্কো সেটিকে পারমাণবিক আক্রমণের প্রস্তুতি হিসেবে ভুল বুঝতে পারে। এমন ভুল সংকেত থেকে ইউরোপ অজান্তেই পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের ১১ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির দূরপাল্লার ‘ডিপ প্রিসিশন স্ট্রাইক’ বা নির্ভুল হামলার নীতি ফ্রান্সের পারমাণবিক কৌশলের সঙ্গে সমন্বয় করতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে ছয়জন সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তথ্য পেয়েছে সংবাদমাধ্যমটি।

ফ্রান্সের উদ্বেগ, জার্মানি প্রচলিত অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালালে মস্কো সেটিকে বৃহত্তর কৌশলগত আক্রমণ হিসেবে বিবেচনা করতে পারে। ফরাসি এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, প্রচলিত অস্ত্রের হামলাও রাশিয়ার পারমাণবিক পাল্টা আঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। রাশিয়া যদি হামলার সংকেত ভুলভাবে ব্যাখ্যা করে, তাহলে পরিস্থিতি অজান্তেই পারমাণবিক সংঘাতের সীমারেখায় পৌঁছে যেতে পারে।

জার্মানি বর্তমানে ৫০০ কিলোমিটার থেকে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার বিভিন্ন ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম হতে পারে। ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় ৭৮০ বিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা রয়েছে জার্মানির।

গত মার্চে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউরোপের মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে ফরাসি পারমাণবিক প্রতিরোধব্যবস্থার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। এরপর জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা শুরু করে প্যারিস। ফ্রান্সের আশঙ্কা, মাখোঁর প্রস্তাবিত ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ কৌশলের আওতায় কোনো মিত্রদেশ রাশিয়ায় হামলা চালালে মস্কো সেই হামলার দায় ফ্রান্সের ওপরও চাপাতে পারে।

তবে জার্মানিও দূরপাল্লার অস্ত্র ব্যবহারের বিষয়ে অভিন্ন নীতি তৈরির প্রয়োজনীয়তা স্বীকার করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির বিভিন্ন ধাপ নিয়ে যৌথ নীতি ও অভিন্ন বোঝাপড়া থাকা জরুরি। তাঁর মতে, দূরপাল্লার হামলার সক্ষমতা তৈরি হলে কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে তা ব্যবহার করা হবে, সেটিও শুরু থেকেই সমন্বিতভাবে নির্ধারণ করতে হবে।

এদিকে যুক্তরাজ্যও জার্মানির সঙ্গে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার অস্ত্র তৈরিতে কাজ করছে। এই উদ্যোগে ফ্রান্সকে যুক্ত করার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তাদের বক্তব্য, এসব অস্ত্রের প্রধান লক্ষ্য হবে শত্রুপক্ষের সামরিক সক্ষমতা দুর্বল করা। এর মধ্যে কমান্ড সেন্টার, সরবরাহব্যবস্থা, গোলাবারুদের গুদাম ও অস্ত্র কারখানা রয়েছে। সরকারি ভবন কিংবা পারমাণবিক স্থাপনা এসব অস্ত্রের লক্ষ্য হওয়ার কথা নয় বলে জানিয়েছেন তাঁরা।

রাশিয়া বরাবরই দাবি করে আসছে, পশ্চিম ইউরোপের বিরুদ্ধে তাদের আগ্রাসী পরিকল্পনা নেই। তবে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত কিংবা ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের মতো পরিস্থিতিতে মস্কো ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে বলে সতর্ক করেছে।

চলতি বছরের মার্চে ফ্রান্স ও জার্মানি পারমাণবিক প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং দূরপাল্লার প্রচলিত অস্ত্রের ব্যবহার নিয়ে সমন্বয়ের জন্য একটি উচ্চপর্যায়ের যৌথ কাঠামো গঠনে সম্মত হয়। এখন দুই দেশের আলোচনার অন্যতম লক্ষ্য হলো, দূরপাল্লার অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এমন নীতি তৈরি করা, যাতে ভুল বোঝাবুঝি বা সামরিক সংকেতের ভুল ব্যাখ্যা থেকে পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি না হয়।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে সেনা ও রাফাল যুদ্ধবিমান পাঠিয়েছে মিশর

১

জার্মানির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পারমাণবিক সংঘাতের শঙ্কা

২

প্রবাসী ফুটবলার আনার মিশন থামছে না, অপেক্ষায় আরও নতুন মুখ

৩

বোনের স্মৃতি ধরে রাখতে ৩০ বছর মুখে জলপাইয়ের আঁটি

৪

ফোনের তথ্য উদ্ধারে ইসরায়েলি প্রযুক্তি কিনছে ভারত

৫

বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা, যা জানালেন ইউজিসি চেয়ারম্যান

৬

বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, কুষ্টিয়া পৌরসভায় চালু Recycle Bangla অ্যাপ

৭

মাভাবিপ্রবির জার্সি গায়ে সাইকেল চুরি, পরদিন শিক্ষার্থীদের হাতে আটক

৮

বিকাশে চাকরি, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই

৯

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করতে পারবেন যেসব যোগ্যতার প্রার্থীরা

১০

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

১১

মক্কা অঞ্চলে দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, বাড়ছে উদ্বেগ

১২

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

১৩

পাঁচ সরকারি চাকরি করে ২.৮৪ লাখ পাউন্ড আত্মসাৎ, দোষী সাব্যস্ত

১৪

টাকের চিকিৎসায় আশার আলো, চুল গজানোর নতুন প্রযুক্তি উদ্ভাবন

১৫

সীমান্ত বন্ধে ইরানকে চাপে ফেলতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৭

আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের আশায় মাঠে কর্মচাঞ্চল্য

১৮

সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ভাতের হোটেল ও চায়ের দোকান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৯

৩৬২ কোটি টাকায় ভূমি অটোমেশন পরামর্শক সেবা কিনবে সরকার

২০