কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৬ জন

গোবিপ্রবি’তে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

১৮৬

শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে মেধাবী এই শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রায় ১৭ লাখ টাকা বৃত্তি দেয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই মোট ৩৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হবে। এখন থেকে নিয়মিত স্নাতক পর্যায়ে সকল অনুষদ ও বিভাগে প্রথম স্থানধারী শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে স্কলারশিপ ডেস্ক চালু করার। যাতে করে শিক্ষার্থীদের দেশ বিদেশে বিভিন্ন স্কলারশিপ প্রাপ্তিতে সহায়তা করা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, স্কলারশিপ শব্দটা শুনলেই শরীরে কেমন জানি শিহরণ জাগে। যা অনেক বেশি গর্বের। অনেক বেশি অহংকারের। কারণ স্কলারশিপ কোনো করুণা নয়। এটি শিক্ষার্থীদের অর্জন। আমরা চাই শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আজ এই মঞ্চের সামনে বসা শিক্ষার্থীদের আমরা মেধার স্বীকৃতি দিচ্ছি। এই স্বীকৃতির একটা মূল্য আছে। যাদের আগামীতেও মেধার প্রমাণ রেখে যেতে হবে। কারণ প্রাপ্তির একটা যাতনা আছে। সেই যাতনা থেকেই আজকের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান।

এসময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১০

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১১

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১২

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৩

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৪

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

১৬

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১৭

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৯

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

২০