অনলাইন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

৮৮

ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতে জানিয়েছেন, গুলি করে হত্যাচেষ্টার ঘটনার আগেই ফয়সাল হাদির সঙ্গে থাকতেন। তিনি বলেন, ফয়সাল অনেক রাতে বাসায় যেতেন এবং ভোরে আবার বেরিয়ে পড়তেন। তবে গুলির ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে সামিয়া বলেন, “ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার দুই-তিন দিন আগে আমার সঙ্গে ফয়সালের দেখা হয়েছিল, এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন তার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু এরপর থেকে সে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি এবং আমাদের সঙ্গে থাকে না।”

তিনি আরও বলেন, “আমার দুই বছরের একটি সন্তান রয়েছে। আমি যা জানতাম, তা আদালতকে জানিয়েছি। আমাদের হয়ে কথা বলার মতো বাবার বাড়িতেও কেউ নেই।”

শুনানি শেষে আদালত সামিয়াসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুজন হলেন ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে সামিয়া ও সিপুকে এবং সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে মারিয়াকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১০

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১১

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১২

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৩

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৪

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৫

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৬

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৮

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

২০