অনলাইন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১ জন

স্বচ্ছ লাগেজ হ্যান্ডলিংয়ে কর্মীদের গায়ে ক্যামেরা চালু

স্বচ্ছ লাগেজ হ্যান্ডলিংয়ে কর্মীদের গায়ে ক্যামেরা চালু । ছবি : সংগৃহীত
৯৬

যাত্রীসেবা ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা জোরদার করতে সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইটে কর্মীদের জন্য ‘বডি-ওয়ার্ন ক্যামেরা’ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২১ ডিসেম্বর) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর আগে ২০২৪ সালের জুন মাস থেকে কেবল বিমানের নিজস্ব ফ্লাইটে যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ের সময় গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা এই ক্যামেরা ব্যবহার করতেন। এতে ইতিবাচক ফল পাওয়া যাওয়ায় এবার বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণকারী সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ক্ষেত্রেও এ ব্যবস্থা কার্যকর করা হলো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমানের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ায় বিশ্বব্যাপী কঠোর নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়। সন্দেহজনক বা নিষিদ্ধ সামগ্রীর ঝুঁকি থাকলে নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনে যাত্রীদের লাগেজের তালা ভাঙা, চেইন কাটা বা কোনো অংশ খুলে তল্লাশি চালাতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এ ক্ষেত্রে যাত্রী বা এয়ারলাইন্সের পূর্বানুমতির প্রয়োজন হয় না। তবে অনেক সময় বিদেশফেরত যাত্রীরা এসব ক্ষতির দায় গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওপর চাপান।

এ ছাড়া কিছু অসাধু চক্র এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের মালামাল সুরক্ষা নিশ্চিত করা, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি এবং দায়ী ব্যক্তি বা স্টেশন শনাক্তের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামা কার্যক্রমে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার কার্যকর করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন বলেন, যাত্রীদের সম্পত্তি সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করতে বিমান প্রতিশ্রুতিবদ্ধ। বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের ফলে লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, যা যাত্রীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পেশাদারিত্ব আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১০

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১১

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১২

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৩

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৪

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৬

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৮

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৯

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

২০