অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত; বুধবার থেকে নিয়মমতো চলবে বার্ষিক পরীক্ষা

চার দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
১১১

সরকারি মাধ্যমিক শিক্ষকরা শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক চাপ বিবেচনা করে চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর ফলে বুধবার থেকে সারা দেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং শিক্ষাজীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা শিক্ষকদের দায়িত্ব। তাই সংশ্লিষ্ট সবাইকে আগামীকাল থেকে সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সমিতি তাদের ন্যায্য দাবির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ আশা করেছে।

গত সোমবার (১ ডিসেম্বর) থেকে ‘বাসমাশিস’-এর ব্যানারে চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছিলেন। কর্মসূচির অংশ হিসেবে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও স্থগিত ছিল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। ঢাকা কলেজিয়েট স্কুল, সরকারি করোনেশন গার্লস হাইস্কুল (খুলনা), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সবুজবাগ সরকারি উচ্চ বিদ্যালয়, শেরপুরের সরকারি ভিক্টোরিয়া একাডেমি, কুষ্টিয়া জিলা স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলসহ অসংখ্য প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে।

শিক্ষকরা দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চারটি দাবিতে এই কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি হলো:

  1. সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা ও ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট দ্রুত প্রকাশ।

  2. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

  3. সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি তিন কর্মদিবসের মধ্যে প্রদান।

  4. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বজায় রেখে গেজেট প্রকাশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

১১

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১২

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১৩

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৪

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৫

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৬

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৮

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৯

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

২০