আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

মাদারগঞ্জে সিএনজি-মাহিন্দ্র ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

জামালপুরের মাদারগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের সংঘর্ষে জাহিন (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিন জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকির বাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) ও একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। তাদের মধ্যে গুরুতর আহত বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে ট্রাক্টরটি প্রবেশ করলে এসময় জামালপুর থেকে ছেড়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হাড়িয়ে আচরে পরে ট্রাক্টরের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলেই মারা যায় শিশু জাহিন। এসময় পাশেই থাকা ফায়ার সার্ভিসের টিম এসে নিহত ও আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিনের মৃত্যু নিশ্চিত করেন।

আরও জানা গেছে,গতকাল রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যায়। তার লাশটি শেষবারের মত দেখার জন্য জামালপুর থেকে সিএনজি যোগে আসছিলেন বীথি ও তার ছেলে জাহিন। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় কবলে পড়েন তারা।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিন নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ থেকে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ গ্রেফতার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন

মাদারগঞ্জে সিএনজি-মাহিন্দ্র ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

বদলি আদেশ অমান্য করে ৪১ দিনেও পীরগঞ্জে বহাল ডা. কামাল আহমেদ, প্রশাসনকে প্রকাশ্য চ্যালেঞ্জ?

একাধিক মন্ত্রণালয়ে ৯ শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

তারকা, টেক্সট ও সময় মহানায়ক উত্তম কুমারের শিল্পভুবনের পুনর্বিবেচনা

পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১,আহত-১০

১০

গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

১১

ভুয়া নোটারি তালাকে তৃতীয় বিয়ে পড়ালেন কাজী

১২

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৩

মাদক ,চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: অপরাধী কাউকেই ছাড় নয়’—বাহুবল ওসির হুঁশিয়ারি

১৪

রানীশংকৈলে পিআইও’র দাপট, ইউপি সদস্যকে হুমকির অভিযোগ

১৫

মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

১৬

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধ শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী

১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে খানসামায় আঙ্গারপাড়া ও খামারপাড়া ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

মুকসুদপুর আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা

১৯

মাহে রমজানে দেশবাসীকে জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান

২০