অনলাইন ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২০ জন

মনোনয়ন বাতিল ইস্যুতে ইসিতে হাসনাত–মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

মনোনয়ন বাতিল ইস্যুতে ইসিতে হাসনাত–মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন
হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
২৭২

মনোনয়ন বাতিল ইস্যুতে ইসিতে হাসনাত–মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি আবেদন করেছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের দাবিতে আবেদন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

একই দিনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়েও নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এসব আবেদন জমা দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল আবেদন দাখিল করেছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ শুনানি নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সূত্র আরও জানায়, কুমিল্লা-৪ আসনের পাশাপাশি দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন ঘিরে একাধিক আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। কোথাও আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হয়েছে।

প্রসঙ্গত, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০