Alokito Janapad ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে, আসছে সুপার এআই

৩৮

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতিতে প্রযুক্তিবিশ্বে নতুন সম্ভাবনার পাশাপাশি উদ্বেগও বাড়ছে। এবার মানুষের বুদ্ধিমত্তাকে বহুগুণ ছাড়িয়ে যেতে সক্ষম সুপার এআইয়ের আগমনের ইঙ্গিত দিয়েছেন মেটার শীর্ষ এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং। তাঁর মতে, এমন প্রযুক্তির আবির্ভাব খুব বেশি দূরে নয়।

গত রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াং বলেন, সুপার এআইয়ের আগমন আসন্ন। আগামী এক বছরে মানবজাতি কী ধরনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়, তার ওপর ভবিষ্যৎ পৃথিবীর গতিপথ অনেকটাই নির্ভর করবে।

২৯ বছর বয়সী এই প্রযুক্তি কর্মকর্তা মনে করেন, এআইয়ের পরবর্তী প্রজন্ম নিজেদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মানুষের চেয়ে অনেক এগিয়ে যেতে পারে। একই সঙ্গে জীববিজ্ঞান, অস্ত্রশিল্প ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতের গবেষণার গতিও বহুগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকবে এসব প্রযুক্তির।

ওয়াংয়ের আশঙ্কা, কোনো এআই ব্যবস্থা যদি মানুষের সহায়তা ছাড়াই নিজের সক্ষমতা ক্রমাগত উন্নত করতে পারে, তাহলে একপর্যায়ে সেটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। এমনকি প্রতিটি ক্ষেত্রে মানুষের চেয়ে হাজার গুণ বেশি বুদ্ধিমান ও দক্ষ এআই তৈরি হলে সেটির ওপর মানবজাতির নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব নাও হতে পারে।

এআইয়ের সক্ষমতা বাড়ানোর পথে প্রযুক্তিগত বাধাগুলো অনেকটাই কমে এসেছে বলে মনে করেন তিনি। তাই প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা। তাঁর মতে, এআইয়ের ব্যবহার যেন মানুষের ক্ষতির কারণ না হয়ে বরং কল্যাণ বয়ে আনে, তা নিশ্চিত করা জরুরি।

এদিকে, সম্প্রতি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী তাদের তৈরি ক্লদ ব্যবহার করে গণিতের অন্যতম জটিল সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন। এ ঘটনাকে মানুষের বুদ্ধিবৃত্তিক অর্জনের তুলনায় বড় অগ্রগতি হিসেবে দেখছেন ওয়াং।

তবে সুপার এআইয়ের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তি খাতের সবার দৃষ্টিভঙ্গি এক নয়। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বরাবরই এআইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী। অন্যদিকে, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিরাপত্তা জোরদারের স্বার্থে এআই উন্নয়নের গতি যৌথভাবে কমানোর আহ্বান জানিয়েছেন।

আলেক্সান্দর ওয়াংয়ের বক্তব্যে স্পষ্ট, এআইয়ের পরবর্তী ধাপ শুধু প্রযুক্তির অগ্রগতির বিষয় নয়; বরং এই প্রযুক্তিকে কতটা নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য রাখা যাবে, সেটিও মানবজাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামাঞ্চলে কোন সিমের নেটওয়ার্ক ভালো জানবেন যেভাবে

১

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কতটা নিরাপদ?

২

বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে, আসছে সুপার এআই

৩

হোয়াটসঅ্যাপে সালাম পাঠালে কি সালামের সওয়াব পাওয়া যায়?

৪

গোপালগঞ্জ এড়িয়ে নতুন পথে চলবে ট্রেন, সময়সূচি প্রকাশ

৫

আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৬

নারীদের পর্দা করে স্কুটি চালালে কি গুনাহ হবে? জেনে নিন ইসলামি শরিয়ত কী বলে

৭

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

৮

টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ওয়ানডে সিরিজে কি কাটবে অপেক্ষার অবসান?

৯

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, সেখানে গোপন সভা করেন সাবেক এমপি রণজিৎ সরকার

১০

কারিগরি শিক্ষায় বড় উদ্যোগ, ৯ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা

১১

বাইকের ১০ বছরের ট্যাক্স টোকেন শেষ হলে কীভাবে নবায়ন করবেন?

১২

ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দল

১৩

বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

১৪

ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?

১৫

সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ

১৬

জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

১৭

২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?

১৮

স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

ডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুন

২০