Alokito Janapad ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী

৩৩

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির। বিয়ের পর ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত গ্রামবাসী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে গ্রামে পৌঁছান শাহিন। গ্রামের একটি ধানখেতের পাশে আগে থেকেই তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় তাঁদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা।

শাহিন ফকিরের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে। তাঁর বাবার নাম মো. সিরাজ ফকির। গত সাত বছর ধরে তিনি ফ্রান্সে বসবাস করছেন।

শাহিনের ভাষ্য, ছোটবেলা থেকেই নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় তাঁকে নানা কটূক্তি ও উপহাসের মুখে পড়তে হয়েছে। তখন থেকেই তাঁর মনে ইচ্ছা ছিল, একদিন এমন কিছু করবেন, যাতে তাঁকে দেখতে মানুষ ভিড় করেন। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে গ্রামে আনার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি।

শাহিন বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”

তিনি জানান, নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি মা-বাবার ইচ্ছা পূরণ করতেও এই আয়োজন করেছেন। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল।

হেলিকপ্টারে নববধূকে নিয়ে আসার প্রস্তুতি নিতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে। এ সময় ধানখেতের পাশে হেলিপ্যাড তৈরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা, গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো, বাড়িঘর পরিষ্কার এবং চলাচলের রাস্তা সংস্কারের কাজ করা হয়।

এর আগে ঢাকার চট্টগ্রাম রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্ণক টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে সেখান থেকেই নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে ফেরেন শাহিন।

এদিকে ব্যতিক্রমী এই আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা। নবদম্পতিকে দেখতে আসা গ্রামবাসীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে

১

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী

২

ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

৩

আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

৪

স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশি

৫

খেজুরের রস পান করছেন? নিপাহ ভাইরাস থেকে বাঁচতে জানুন জরুরি নিয়ম

৬

আপনার NID দিয়ে কয়টি সিম নিবন্ধিত? ঘরে বসেই জেনে নিন যেভাবে

৭

এআই যুগে সফটওয়্যারের মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

৮

টেলিটক নাম্বার বের করতে কী ডায়াল করবেন? রয়েছে আরও কয়েকটি উপায়

৯

সরকারি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে শিক্ষিকার সংসার

১০

বাংলাদেশে এলো TOPMOTO, কিস্তিতেও কেনা যাবে ইলেকট্রিক বাইক

১১

নতুন বছরের বই নিয়ে সুখবর, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে পাঠ্যবই

১২

পিজি হাসপাতালের আউটডোর কখন খোলা, কখন বন্ধ?

১৩

২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল: জুবাইদা রহমান

১৪

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, ব্রাজিল শুধু তাকিয়ে দেখে, রোনালদোর আক্ষেপ

১৫

Honda Alpha EV আসছে, এক চার্জে চলতে পারে ৫০০ কিলোমিটার!

১৬

সরকারি ভাবে জমি রেজিস্ট্রি কোন খাতে কত টাকা দিতে হয়?

১৭

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ শুরু ২ ডিসেম্বর, পাবেন যেসব এলাকার কৃষক

১৮

দেউলিয়াত্বেরও একটি সীমারেখা আছে: পূজা উদযাপন ফ্রন্টের বর্ধিত সভা ঘিরে নেতৃত্বের সংকট, নাকি সাংগঠনিক ভেলকিবাজি?

১৯

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা

২০