Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

পেট্রোল বোমায় পুড়ল এমপি নুসরাতের বাড়ি, মারা গেছে আদরের তারা

২৯

দাদার হাতে গড়া বাড়ি। যে বাড়ির আঙিনায় কেটেছে শৈশব, জমে আছে বেড়ে ওঠার অসংখ্য স্মৃতি। সেই বাড়িই এখন আগুনে পুড়ে ছাই। ঘরের আসবাবপত্রের সঙ্গে পুড়েছে স্মৃতিও। প্রাণ হারিয়েছে পরিবারের আদরের ছাগলের বাচ্চা ‘তারা’। তবে আগুনে পুড়িয়ে দেওয়া হলেও দমিয়ে রাখা যাবে না—এমন প্রত্যয় জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের পুরোনো বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ ঘটনার কথা জানান।

নিজের বাড়ির পুড়ে যাওয়া স্মৃতির কথা তুলে ধরে নুসরাত তাবাসসুম লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।'

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’

বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কথা জানিয়ে নুসরাত আরও লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাতের বাবা হালিম টম জানান, তাঁরা বর্তমানে নতুন বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে গবাদিপশু রাখা হয়। মাঝেমধ্যে আত্মীয়স্বজন এলে সেটি ব্যবহার করা হয়। আগুনে বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে একটি ছাগলও।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ

১

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন, যে দামে বিক্রি হচ্ছে

২

পানি সংকট কাটাতে বরেন্দ্র অঞ্চলে সরকারের মহাপরিকল্পনা

৩

পেট্রোল বোমায় পুড়ল এমপি নুসরাতের বাড়ি, মারা গেছে আদরের তারা

৪

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

৫

নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬

শীত আসার আগেই ঠোঁট ফেটে রক্ত, প্রতিকার হবে যেসব উপায়ে

৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

৮

এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, জানালেন অর্থমন্ত্রী

৯

আবারও লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

১০

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগ সরকারের

১১

তারেক রহমানকে ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা

১৪

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

১৫

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

১৬

হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

১৭

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

১৮

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে

১৯

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

২০