Advertisement
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

নড়াইল প্রেসক্লাব লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

৩৩

নড়াইল প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ভবনের হলরুমে সাধারণ সভা চলছিল। সভা চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব ভবন লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সভায় উপস্থিত সাংবাদিকসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ, জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের স্থান ঘুরে দেখেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে এখনও কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল প্রেসক্লাব লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের

২

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা

৩

সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

৪

২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

৫

শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী

৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

৭

রাজৈর থানা পরিদর্শন করলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী

৮

পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন?

৯

চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন

১০

ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা

১১

মোটরসাইকেলের স্মার্ট কার্ড রেডি হয়েছে কি না চেক করবেন যেভাবে

১২

লার্নার লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে? নতুন নিয়ম জানুন

১৩

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

১৪

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, জরিমানা ১ হাজার ইউরো

১৫

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি?

১৬

রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

১৭

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম (আপডেট)

১৮

বাইক স্টার্ট নিচ্ছে না? মেকানিকের কাছে যাওয়ার আগে এই ৭টি বিষয় পরীক্ষা করবেন

১৯

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস

২০