অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৫ জন

আজ শুরু দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ শুরু দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
১৯৬

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

ইউজিসি জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। স্বাগত বক্তব্য রাখবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক এবং কূটনীতিকদের উপস্থিত থাকার কথা জানিয়েছে ইউজিসি।

ইউজিসি জানায়, দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনের নেটওয়ার্ক আরও শক্তিশালী করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

তিন দিনব্যাপী সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন, গুণগতমান ও অন্তর্ভুক্তি’ এবং ‘গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা’ শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে আলোচনার বিষয় থাকবে—

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয়, ডিজিটাল রূপান্তর ও স্মার্ট লার্নিং ইকোসিস্টেম

  • গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা

  • উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা: সহযোগিতা, সহমর্মিতা ও নেটওয়ার্কিং

  • উচ্চশিক্ষা রূপান্তরে অংশীজনদের সংলাপ: সুশীল সমাজের কণ্ঠস্বর

  • উপাচার্যদের সঙ্গে সংলাপ: হিট প্রকল্পের প্রেক্ষাপট

সম্মেলনের শেষ দিনে ‘উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০