আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
৬ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২০ জন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

৪৯১

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে – এমন আশঙ্কায় জামালপুরের মাদারগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা ভিড় করছেন। সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জনে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা আগেভাগেই জ্বালানি সংগ্রহে ভিড় করছেন।

জানা গেছে, চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবেই স্থানীয়ভাবে তেলের দাম বাড়তে পারে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকায় অবস্থিত মেসার্স লাবনী ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়৷

গতকাল পর্যন্ত উপজেলার দুটি ফিলিং স্টেশনেই স্বাভাবিকভাবে জ্বালানি পাওয়া গেছে। তবে গত রাতে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন শেষ হয়ে যাওয়ায় আজ লাবনী ফিলিং স্টেশনে গ্রাহকদের চাপ বেড়ে যায়।

 

মাদারগঞ্জের মেসার্স লাবনী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, সরকারিভাবে এখনো জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো ঘোষণা আসেনি। “আমাদের কাছে যতটুকু মজুত আছে, তা আগের নির্ধারিত মূল্যেই বিক্রি করা হচ্ছে। তবে গুজব ছড়িয়ে পড়া এবং অন্য একটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় হঠাৎ গ্রাহকের চাপ বেড়েছে। গত দুই দিনে সাধারণ সময়ের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি জ্বালানি বিক্রি হয়েছে।”

তুহিন মৌসুমি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বলেন, “চাহিদা থাকা সত্ত্বেও ডিপো থেকে নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। এ কারণে আমাদের মজুত শেষ হয়ে যাওয়ায় আপাতত জ্বালানি বিক্রি বন্ধ রয়েছে।”

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ যদি অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০