অনলাইন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

জকসু নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান

ছবি : সংগৃহীত
১২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের এক সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন আয়োজনসংক্রান্ত প্রস্তুতির সমন্বয় করতেই এই সভার আয়োজন করা হয়েছে।

সভায় অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামও অংশগ্রহণকারীর তালিকায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১০

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১১

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১২

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৩

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৪

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৬

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৮

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৯

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

২০