Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, পাবেন কোথায়-চলবে কতদিন

২৪

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সাশ্রয়ী দামে চাল বিক্রির বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নির্ধারিত এ কর্মসূচি পরিচালিত হবে সপ্তাহের প্রতি শুক্রবার।

যেসব এলাকায় পাওয়া যাবে চাল

বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় পাঁচটি অঞ্চলে চাল বিক্রি করা হবে। এলাকাগুলো হলো—

ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা

গাজীপুর

নারায়ণগঞ্জ

চট্টগ্রাম মহানগর

চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকা

কখন চাল কিনতে পারবেন

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে।

একজন শ্রমিক কত কেজি চাল পাবেন

এ কর্মসূচিতে একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম ৩০ টাকা। অর্থাৎ ১০ কেজি চাল কিনতে একজন শ্রমিককে মোট ৩০০ টাকা দিতে হবে।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টস প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে সুবিধাটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

৭৫ ট্রাকে বিক্রি হবে ৩৭৫ টন চাল

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য রাখা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি পরিচালিত হবে। কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

কতদিন চলবে কর্মসূচি

প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। এ সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

১

পতাকা বৈঠকে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

৩

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, পাবেন কোথায়-চলবে কতদিন

৪

ফ্রিল্যান্সারদের আয়কর রিটার্ন: বিদেশি আয় দেখানোর নিয়ম

৫

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার

৬

অন্যের নামে থাকা সিম নিজের নামে করবেন যেভাবে, খরচ কত?

৭

প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী কমছে, কারিগরি শিক্ষায় বড় সংকট

৮

কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

৯

কোচ আনচেলত্তিকে সরাসরি দেশ ছাড়তে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

১০

তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১২

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি

১৩

জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

১৪

পর্তুগালের ম্যাচে হঠাৎ মেসির উপস্থিতি, সমর্থকদের প্রতিক্রিয়ায় উত্তপ্ত গ্যালারি

১৫

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কি বলছে গবেষকরা

১৬

হার্ট ফেইলিওরের ঝুঁকি বুঝবেন যেসব শারীরিক পরিবর্তনে

১৭

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী

১৮

বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

১৯

গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২০