Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

৩৬

গত বছরের আলু চাষে লোকসান, সার সংকটসহ নানা প্রতিকূলতা পেছনে ফেলে নতুন আশায় আগাম আলুর আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষকরা। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাঠজুড়ে এখন আলুর সমারোহ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আলুর জমিতে গাছের গোড়ায় মাটি দেওয়া, সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারের কাজে ব্যস্ত রয়েছেন চাষিরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বলরামপুর, কাজিকাটনা, রুকনপুর, ডাবর, ঘাসিয়ারা, পাহাড়পুর, বাইশপুর, ছাতইল ও কাটনাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রামের পর গ্রাম বিস্তীর্ণ জমিতে আলুর আবাদ হয়েছে। এসব জমিতে প্রতিদিন কয়েক শত নারী-পুরুষ শ্রমিক ৬০০ থেকে ৭০০ টাকা মজুরিতে পরিচর্যার কাজ করছেন।

বিশেষ করে আগাম জাতের আলু চাষিরা দ্রুত ফলন ঘরে তোলা এবং বাজারজাত করার লক্ষ্যে নিবিড় পরিচর্যা করছেন। তবে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তাদের মধ্যে রয়েছে শঙ্কা।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৭ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করা হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে হিমাগারে সংরক্ষিত পুরোনো আলু প্রতি কেজি ৯ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ডিজেলের দাম বৃদ্ধি ও বিভিন্ন কৃষি উপকরণের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদন খরচ নিয়ে চিন্তিত তারা।

উপজেলার বলরামপুর গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, “গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার দুই বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছি। আশা করছি, এবার ভালো দাম পাব।”

একই গ্রামের কৃষক জসিম জানান, গত বছর আলু চাষে লোকসান হওয়ায় এবার তা পুষিয়ে নিতে তিন বিঘা জমিতে আগাম জাতের আলু আবাদ করেছেন। তবে উৎপাদনের পাশাপাশি বাজারদর নিয়েও তিনি চিন্তিত।

ডাবর গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, “আমি প্রায় চার থেকে পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছি। এখন গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। আশা করছি, এবার আলুর দাম ভালো থাকবে। অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে লাভের সম্ভাবনা বেশি।”

তিনি আরও বলেন, “এক একর জমিতে আলুর বীজ, রোপণ, সার, সেচ ও শ্রমিকসহ মোট খরচ হয় প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। বাজারে আলুর দাম স্বাভাবিক থাকলে সব খরচ বাদ দিয়ে ৮০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে। গত বছর ক্ষতিগ্রস্ত হলেও এবার ভালো ফলন ও ন্যায্যমূল্যের প্রত্যাশা করছি।”

এ বিষয়ে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান বলেন, “কৃষকেরা বর্তমানে আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং পরিচর্যা ঠিকমতো করতে পারলে কৃষকেরা ভালো ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোন বিক্রির আগে Factory Reset করলেই কি সব তথ্য মুছে যায়?

১

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

২

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

৩

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসা আবেদন সহজ হচ্ছে, চালু হচ্ছে নতুন পোর্টাল

৪

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৫

স্থগিত হলো পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

৬

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে চুমুর গুঞ্জন, অবশেষে মুখ খুললেন নেইমার

৭

সংসদের আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

৮

দিনদুপুরে সাংবাদিকের বাসায় হানা, উধাও ৮ ভরি স্বর্ণ!

৯

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

১০

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা

১২

ইয়ামালের ক্যারিয়ারে প্রথম, স্পেনের জার্সিতে থামল অপরাজেয় যাত্রা

১৩

বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা, পেছনে যে ৫ কারণ

১৪

ব্যাংক লোনে কেনা গাড়ি বিক্রি করবেন? মালিকানা পরিবর্তনের আগে লাগবে যেসব ছাড়পত্র

১৫

এআই দিয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রায় পূর্ণ নম্বর পেয়ে ধরা

১৬

শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, উত্তাল গাজীপুর

১৭

আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস

১৮

জমি রেজিস্ট্রি খরচ কত? সর্বশেষ ফি, ট্যাক্স ও হিসাব জানুন

১৯

আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ

২০