Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২৮

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই পরিস্থিতিতে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা সেখান থেকে সরে যান। এ ছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং কোথাও কোথাও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রম আইন অনুযায়ী, ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ি এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মৌচাক, কোনাবাড়ি ও জরুন এলাকার পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এসব কারখানায় পরবর্তী সময়ে উৎপাদন কার্যক্রম কখন শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুরে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। বন্ধ ঘোষিত কারখানাগুলোর বাইরে অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি

১

জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

২

পর্তুগালের ম্যাচে হঠাৎ মেসির উপস্থিতি, সমর্থকদের প্রতিক্রিয়ায় উত্তপ্ত গ্যালারি

৩

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কি বলছে গবেষকরা

৪

হার্ট ফেইলিওরের ঝুঁকি বুঝবেন যেসব শারীরিক পরিবর্তনে

৫

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী

৬

বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

৭

গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৮

আজ রেল দিবস: বাংলাদেশে রেলওয়ের ১৬৪ বছরের পথচলা

৯

ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

১০

আজকের স্বর্ণের দাম: ১৫ নভেম্বর ২০২৬

১১

আজ প্রোটিয়াদের বিপক্ষে ১ম টেস্টের লড়াই, জয় দিয়ে কি শুরু করতে পারবে বাংলাদেশ?

১২

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো নোবিপ্রবির ছায়া জাতিসংঘের ৮ম জাতীয় সম্মেলন

১৩

রাতে ঘুমাতে গেলেই মাথায় দুশ্চিন্তা, কেন এমন হয়?

১৪

গ্রামীণফোন, রবি, বাংলালিংক বা টেলিটকের বিরুদ্ধে অভিযোগের নিয়ম

১৫

আজ ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

১৬

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে কি?

১৭

নিয়োগের দাবিতে আজ ১৮তম নিবন্ধন উত্তীর্ণদের কর্মসূচি

১৮

১ হাজার ৪১২ ইলেকট্রিক বাস কিনছে সরকার, শুরু হচ্ছে নতুন যাত্রা

১৯

চার বছর অপেক্ষার পরও চাকরি নেই, ১৭তম নিবন্ধনধারীদের দাবি কী?

২০