Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার

২৯

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করেন। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। মামলা দায়েরের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেন। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততার বিষয়টি মামলার অভিযোগে উঠে এসেছে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরীও জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ১১ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তখন তা নাকচ করেছিলেন ডিআইজি। তিনি জানিয়েছিলেন, অভিযোগের তদন্তের স্বার্থে ওই কর্মকর্তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।

এদিকে গ্রেপ্তারের পর দায়ের করা মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্তে অভিযোগগুলোর সত্যতা ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

১

পতাকা বৈঠকে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

৩

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, পাবেন কোথায়-চলবে কতদিন

৪

ফ্রিল্যান্সারদের আয়কর রিটার্ন: বিদেশি আয় দেখানোর নিয়ম

৫

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার

৬

অন্যের নামে থাকা সিম নিজের নামে করবেন যেভাবে, খরচ কত?

৭

প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী কমছে, কারিগরি শিক্ষায় বড় সংকট

৮

কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

৯

কোচ আনচেলত্তিকে সরাসরি দেশ ছাড়তে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

১০

তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১২

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি

১৩

জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

১৪

পর্তুগালের ম্যাচে হঠাৎ মেসির উপস্থিতি, সমর্থকদের প্রতিক্রিয়ায় উত্তপ্ত গ্যালারি

১৫

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কি বলছে গবেষকরা

১৬

হার্ট ফেইলিওরের ঝুঁকি বুঝবেন যেসব শারীরিক পরিবর্তনে

১৭

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী

১৮

বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

১৯

গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২০