Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

“আমি ঠিক হলে নেতাকর্মীরা ঠিক হবে না কেন?” দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি হুইপ নিজানের

৩৩

নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো গুরুতর অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। নেতাকর্মীদেরকে উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি প্রশ্ন রাখেন, আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বিশেষ বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে হুইপ নিজান স্পষ্ট জানান, চর দখল ও মহিষের ঘাস বিক্রিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে দলের বেশ কিছু নেতাকর্মী জড়িয়ে পড়েছেন। মুখে অস্বীকার করলেও বাস্তবে কিন্তু অনেকেই এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। অন্যের জমি, নদী-খাল জবরদখল, চাঁদাবাজি এবং থানায় দালালি কোনোভাবেই বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি অবিলম্বে এসব কর্মকাণ্ড থেকে সরে আসার নির্দেশ দেন। এসব অপকর্ম অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে নেতাকর্মীদের নিজেদেরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক সততা ও পরিশ্রমের কথা তুলে ধরে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজান ঘুষ খায়—এমন কথা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলেছে? আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকলে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?

গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও নেতাকর্মীদের একটি অংশকে নিয়ন্ত্রণ করতে না পেরে হতাশা প্রকাশ করেন নিজান। হুইপ বলেন, আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব বা দল থেকে বহিষ্কার করব? বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেব?

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে নেতাকর্মীরা তাঁর মুক্তির দাবিতে স্লোগান দিলেও শেষ পর্যন্ত ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়া মুক্তি পেয়েছেন। সাধারণ মানুষের মাঝে খালেদা জিয়ার প্রতি থাকা অকৃত্রিম ভালোবাসা ও সম্মানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি নেতাকর্মীদের তা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অতি-আগ্রহ নিয়ে নেতাকর্মীদের সতর্ক করে নিজান বলেন, সবার চেয়ারম্যান হওয়া সম্ভব নয় এর জন্য জনগণের কাছে প্রকৃত গ্রহণযোগ্যতা থাকতে হবে। তিনি মন্তব্য করেন, একজন চেয়ারম্যান প্রার্থী হতে হলে নিজান সাহেবের অন্তত ৫০ শতাংশ ইমেজ তার ভিতর থাকতে হবে। পাশাপাশি দলীয় স্বার্থে একে অপরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতা তৈরির ওপর জোর দেন তিনি।

বক্তব্যের শেষে ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির মোহ ত্যাগ করে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ শ্রমজীবী মানুষের আস্থা অর্জনে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান হুইপ আশরাফ উদ্দিন নিজান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ১৬, প্রাণ গেল ২ সেনার

১

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাঁচ নেতা

২

ইলেকট্রিক গাড়ি কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

৩

“আমি ঠিক হলে নেতাকর্মীরা ঠিক হবে না কেন?” দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি হুইপ নিজানের

৪

মাঠে হারের হতাশা, রাফিনিয়া ও কোচের লাল কার্ডে উত্তপ্ত ব্রাজিল

৫

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরায়েলে টিকে যেতে পারে উগ্র ডানপন্থি নীতি

৬

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইরান

৭

ইরানে হামলার সম্ভাবনা নিয়ে আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

৮

হিরোকে পেছনে ফেলে শীর্ষে হোন্ডা, টানা চার মাস ধরে বাজারে এগিয়ে

৯

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

১০

বক্সায় স্থানান্তরের পর বাঘিনীর তিন ভ্রূণ নষ্ট, প্রশ্ন পুনর্বাসন নিয়ে

১১

নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ আইজেনকোটের

১২

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

১৩

মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা

১৪

আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু

১৫

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

১৬

ঢাবিতে যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ, ব্যক্তি ও গাড়িতে তল্লাশির নির্দেশ

১৭

২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

১৮

চর্যাপদ থেকে আধুনিক কবিতা বাংলা কাব্যের দীর্ঘ অভিযাত্রা

১৯

চীনে ট্রাম্প-পুতিন-শি বৈঠক আগামী বৃহস্পতিবার, আলোচনায় ইরান

২০